দেহ যখন পণ্য হিসেবে গণ্য হলো,
তখন আমরা বললাম সভ্য হতে হলে এরকম একটু আধটু করতে হয়।
নেশা আর সীসা আক্রান্ত সমাজ যখন খুক খুক করে কাশে,
তখন আমরা বললাম, এইতো আমরা সভ্য হচ্ছি।
আমাদের শিশুরাও এখন ১৮+ বিষয়ে জ্ঞান অর্জণ করছে,
উহু, কিছুই বলা যাবেনা আমরা সভ্য হচ্ছি।
শিল্প এখন কীট আর আবর্জণাভূকের দখলে,
সাবধান, কিছু বলোনা, আমরা যে সভ্য হচ্ছি।
বুদ্ধিজীবীরা আজ বুদ্ধির মলমূত্র ত্যাগ করে টিভি টকশোতে,
চুপ রও, আমরা সভ্য হচ্ছি।
আধুনিকতা রূপ নিচ্ছে নগ্নতায়,
আরে ভাই, আমরাতো সভ্য হচ্ছি।
চোরেরাই আজ আমাদের নেতা,
চুরি করাও যে সভ্যতার অংশ।
স্বাধীনতা, মুক্তবুদ্ধি, দেশপ্রেম, ধর্মরক্ষা, আরো কতো গালভরা বুলি।
আমরা কিন্তু সভ্য হচ্ছি।
আর কতোকাল এভাবেই সভ্য হবো বলো?
যেখানে আমাদের স্মৃতি বহন করে চলে আদিম অসভ্যতা।
বাদ দেয়া যায়না এই নগ্ন সভ্যতার গা ভরা আবরণ,
অসভ্যতা ফিরে যেতে ইচ্ছে করে আবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


