[অনুষ্ঠাণ শুরুর পূর্বে:
হিমু: আপনি আমার সাক্ষাতকার নিবেন, কোন মেয়ে সঞ্চালক নেই।
সঞ্চালক: এই পোগ্রামটা আমিই করি।
হিমু: আপনাকে এখানে মানাচ্ছেনা। আপনাকে পান খাওয়া ঘুষখোর পুলিশ অফিসার হিসেবে বেশী মানাতো।
সঞ্চালক: স্যার আমাদের প্রোগ্রাম এখন শুরু করতে হবে।
হিমু: আগে টাকার ব্যাপারটা ক্লিয়ার করেন। কত দিবেন?
সঞ্চালক: সবাইকেই ৫০০০ দেই। স্যার এবার প্রোগ্রাম শুরু করবো।
হিমু: হ্যা, শুরু করুন।]
কয়েকটা গৎবাধা কথা বলার পর প্রশ্ন শুরু হলো।
প্রশ্ন: সবচেয়ে আলোচিত বিষয়, ঐশীর ব্যাপারে আপনার মন্তব্য কি?
হিমু: দেখুন, ঐশী তার বাবা মাকে হত্যা করেছে। আর আপনারা ফেসবুক, ব্লগ, মিডিয়াতে তাকে ধর্ষণ করেছেন, কারণ সে মেয়ে। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা।
প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার দিবে কি দিবেনা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
হিমু: দেখুন রাজতন্ত্রের নিয়মে একটা রাজ পরিবার থাকে, কিন্তু আমাদের দুইটা, এটাই সমস্যা।ভবিষ্যৎ উত্তরাধিকারীদের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে দুই পরিবার এক হলেই এই সমস্যার সমাধাণ সম্ভব।
প্রশ্ন: ঈদে অনেকগুলো ছিনেমা মুক্তি পেয়েছে। নিঃস্বার্থ ভালোবাসা দেখেছেন?
হিমু: শিল্প আর ব্যাবসা এক না। তারপরেও স্বার্থপরতার এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা ব্যাপারটা খারাপ না। এখনো দেখি নাই। পাইরেটেড ডিভিডি পেলে বাদলের সাথে বসে দেখবো।
প্রশ্ন: সীমান্তে হত্যা নিয়ে আপনার মতামত কি?
হিমু: পুরু কি বলেছিলেন মনে আছে। রাজার মতো আচরণ চাই। আমাদের মেরুদন্ড ভাঙ্গা নেতারা মাথা তোলবে কি করে বলুন। এই হত্যা ঘৃণ্য কাজ। ঘৃণ্য ভাবেই এর জবাব দেয়া উচিত।
প্রশ্ন: রাজনীতিতে জয়, তারেকের আগমনকে আপনি কি ভাবে দেখছেন?
হিমু: জন্ম টিক জায়গায় না হলে একজন বিসিএসে কোটা বাতিলের দাবীতে আন্দোলণ করতো আর একজন রাস্তার পাশে ফলের দোকান দিতো। কিন্তু জন্মই তাদের আজন্ম পূণ্য।
প্রশ্ন: হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর অনেকেই তার মতো করে লেখার চেষ্টা করছেন। আপনি কি এটাকে ঠিক মনে করেন?
হিমু: বানরের কাজ কি? কপি করা। তবে এই বানরগুলো হুমায়ুন আহমেদ নিজেই তৈরী করেছেন।
এরই মাঝে একজন দর্শক ফোন করলেন।
সঞ্চালক: হ্যা দর্শক ,কথা বলুন।
দর্শক: হিমু, কেমন আছো?
হিমু: ভালো, তুমি কেমন আছো রূপা?
রূপা: তোমার সাথে কতোদিন কথা হলো বলতো?
হিমু: হিসেব করে বলতে হবে, ঘন্টা, মিনিট, সেকেন্ডও কি বলতে হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


