বিজেপি নেতা বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি চেয়েছেন। এ আর এমন কি বলুন? আপনারা তো সবই নিচ্ছেন , তিস্তার পানি , ফেলানীর প্রাণ, বাংলাদেশের ভিতর দিয়ে মালামাল , বিদ্যুত সব। বিনিময়ে যে দিচ্ছেন না তা নয়। ইয়াবা দিচ্ছেন, ফেনসিডিল দিচ্ছেন , আপনদের বিকৃত সংস্কৃতি দিচ্ছেন। আপনাদের সাথে বন্ধুত্বের তুলনাই হয়না। আমরা তো বলেই দিয়েছি 'চাহিবামাত্র দিতে বাধ্য থাকিব'। আপনাদের মত প্রতিবেশী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।
বিজেপির এই নেতা উম্মাদ কিনা জানিনা , তবে সেদিন বেশী দূরে নয় যেদিন আরো অনেক ভারতীয় নেতাই এই দাবী করবেন। আমাদের রাজনৈতিক নেতাদের নতজানু নীতি এ দেশকে অন্য একটি দেশের ভৃত্যে পরিণত করছে। একদিন ভারত আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে, আমাদের সকালের নাস্তা থেকে রাতের ঘুম সব। আর আমরাও জ্বী হুজুর বলে মেনে নিব।
ভারতে 'বাংলাদেশী খেদাও' আন্দোলন হয় , চিন্তা করে দেখুন তো ব্যাপারটা বাংলাদেশের জন্য কতটুকু অপমাণজনক। অবশ্য অপমাণবোধ শব্দটা আমাদের রাজনীতিবিদেরা ভুলে গেছেন। জনগণ অবশ্য এখনো অপমাণবোধ শব্দটার অস্তিত্ব মাঝেমাঝে অনুভব করে।
হুমায়ুন আহমেদের সেই অমর বাণীটা ভারতের উদ্দ্যেশ্যে,
"এই দিন, দিন নয় , আরো দিন আছে..."

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



