somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরমালিন, একটি আন্দোলন এবং একটি আবিষ্কার।

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে বিজ্ঞানীরা ইদুরের উপর একটি গবেষণা করেন। একটি ইদুরকে দুই বছর যাবত ৬-১৫ পিপিএম মাত্রার ফরমালিনযুক্ত খাবার দেয়া হয় এবং ফরমালিনের সংস্পর্শে রাখা হয়। দুই বছর পর দেখা যায় ইদুরটির নাসারন্ধ্রে ক্যান্সার হয়েছে।
ঢাকার প্রবেশমুখ গুলোতে ফরমালিন চেকপোষ্ট গুলোতে লিচু পরীক্ষা করে এতে ১২৫ পিপিএম পর্যন্ত ফরমালিন পাওয়া গেছে। বেঁচে থাকাটাই এদেশে কষ্টকর হয়ে যাচ্ছে।

এই ফরমালিন চেকিংয়ের প্রতিবাদে আমাদের ফল বিক্রেতার আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের এক দফা এক দাবী , ফলে ফরমালিন মেশানো তাদের গণতান্ত্রিক অধিকার। তাই তারা ঘোষণা দিয়েছে যে যতদিন এই চেকিং বন্ধ না হবে ততোদিন তারা ফল বিক্রি করবেনা।
তো এই ব্যাপারে জনৈক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করা হলো,
-এতদিন দোকান বন্ধ রাখলে, দোকানের ফলগুলো পঁচে যাবেনা?
-কেন ফরমালিন দিয়ে রেখে আন্দোলন করবো।

যখন এদেশে প্রথম চা আসলো , তখন চা পান করলে এদেশের মানুষের মাথা ধরতো, অস্বস্থি বোধ করতো। তারপর দেখা গেলো চা না পান করলে তাদের মাথা ধরে , অস্বস্থি বোধ হয়। ফরমালিনের ব্যাপারটাও অনেকটা এরকমই হয়ে যাচ্ছে। কয়েক বছর পর আমরা ফরমালিন ছাড়া চলতেই পারবো না। তখন আমরা ঘুম থেকে উঠে এক গ্লাস ফরমালিন এবং রাতে এক গ্লাস ফরমালিন খেয়ে ঘুমুতে যাবো।

যাই হোক, তারপরও কিছু আশার কথা শোনা যায়,
মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই
ফরমালিনযুক্ত খাবার সনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানী ফারুক
বিন হোসেন ইয়ামিন।
আর এতে খরচ
হবে মাত্র এক টাকা।

খাদ্যে ফরমালিন
সনাক্ত করার
পদ্ধতি ১ টিউব পরিমাণ পানি নিয়ে তার মধ্যে মাছ, ফল, সবজি ধুয়ে ফেলুন। এরপর ১ ফোঁটা ফরমালিন
টেস্টার (দ্রবণ) মিশিয়ে ৫ সেকেন্ড ঝাঁকুন। দ্রবণের রং হলুদ বা বর্ণহীন হলে বুঝতে হবে ফরমালিন আছে। আর দ্রবণের রং সবুজ বা নীল হলে ফরমালিন নেই বলে প্রামাণিত হবে।
এই এক ফোঁটা ফরমালিন
টেস্টার বা দ্রবণটির দাম পড়বে মাত্র ১ টাকা।
প্রকৃত পক্ষে খাদ্যে
ফরমালিনের কোনো সহনশীল মাত্রা নেই। তাই
ফরমালিনযুক্ত খাবার না খাওয়াটাই ভালো।

খাদ্যে ফরমালিনের বিরুদ্ধে গড়ে উঠুক সামাজিক আন্দোলন।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

আগামী নির্বাচনে বিএনপি কি ২৭৮ আসন পেতে যাচ্ছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১০



একটি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপি ইতিহাসের সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে। জাতীয় সংসদে একদলের সর্বোচ্চ প্রাপ্ত আসন ২৭৮ টি। এটি বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

তাদের পাকিস্তান প্রেমের কারণ কী?

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫

খানিকটা কৌতুহল থেকে লিখলাম এই পোস্ট। জানতে চাওয়ার জন্য। আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে অনেক আগে, সেই একাত্তরে। লম্বা একটা সময়। সেই সময়ে যারা বুঝতে শিখেছে তারা আজকে জীবনের... ...বাকিটুকু পড়ুন

×