somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমু এবং সুষমা স্বরাজের একান্ত বৈঠক

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিমু , এই হিমু । একজন মহিলা আমাকে ডাকছেন।
তিনি আমাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছেন। আমি না উঠে মটকা মেরে পড়ে আছি। যিনি এতক্ষণ ডাকছিলেন, তিনি আমার গায়ে হাত রাখলেন। এবার উঠতেই হয়।

চোখ খুলেই একটা ধাক্কা খেলাম। তক্ষকের মত চোখ নিয়ে একজন মহিলা আমার দিকে তাকিয়ে আছেন। এই তক্ষক চোখের মহিলাকে কোথায় দেখেছি ,মনে করতে পারছি না। সবচেয়ে ভালো হত চোখ বন্ধ করে চিন্তা করতে পারলে। তিনি বোধহয় সেই সুযোগ দিবেন না।

-আমি তোর সুষমা মাসী। এখনো চিনতে পারিস নি?
-তোমাকে তো চেনার উপায় নেই।
-আমি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়েছি , সেটা শুনেছিস?
-শুনেছি। শুনলাম ঢাকায় আসবে। কিন্তু তুমি যে সুষমা মাসী বুঝতে পারিনি।

-সফর কেমন হলো?
-ভালো। কিন্তু তোদের এই নেতাগুলো চায় কি?
-তারা আসলে কি চায়, তা নিজেই জানেনা। মাসী তোমার পাগুলো দেখি।
-কেন?
-না, দেখি চেটে কি অবস্থা করেছে। আমাদের নেত্রীরা তো পা চাটায় উস্তাদ।
-আর বলিস না, দেশ নিয়ে কেউ কথা বলে না , সবাই চায় আমরা যাতে তাদের ক্ষমতায় যেতে সাহায্য করি।
-এমন লোভী নেতাদের জন্য তো তোমাদেরও সুবিধা হয়।
-তা ঠিক। একজন আজ সকালে একেবারে জামদানী নিয়ে উপস্থিত। আর একজন নিজে তো তেল দিয়েছে, আবার বোন আর মেয়েকে পাঠিয়েছে তেল দেয়ার জন্য।
-পত্রিকায় পড়লাম কি সব চুক্তি ফুক্তি নাকি হবে।
-এগুলো বলতে হয় আর কি।

-আর তোর এই অবস্থা কেন? যাওয়ার আগে ভেবেছিলাম তোর সাথে একটু দেখা করে যাই। কিন্তু এসে তোর যা অবস্থা দেখলাম।
-মাসী, আমি মহাপুরুষ হওয়ার চেষ্টা করছি।
-হতে পেরেছিস?
-এখনো পুরোপুরি হইনি।
-শোন , আমাকে উঠতে হবে। একবার ইন্ডিয়া যাবি তো?
-যাব।
-যাওয়ার আগে মহাপুরুষ হিমু , আমাকে একটা উপদেশ দে তো ।
-জীবনের দুটি অর্থ আছে। তুমি কোনটি বুঝবে, সেটা তোমার বিষয়।
-আসি তাহলে, ইন্ডিয়া যাওয়ার আগে আমাকে জানাবি কিন্তু।
-জানাবো।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×