somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস। আপনার, আমার কিংবা অক্ষম সরকারের দায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেলের ভর্তির প্রশ্নপত্র ফাঁস হল। অসংখ্য প্রমাণ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তারপরও সরকার তার একগুয়েমিতেই অটল। এটা যদি অন্য কোন পেশা হত, তাহলে এতটা ক্ষতিকর হত না। যে পেশাটায় মানুষের জীবন জড়িত , সেখানে এরকম অযোগ্যদের স্থান দেয়া একটি আত্মঘাতি সিদ্ধান্ত। আজ যারা প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হচ্ছে, তারাই একদিন ডাক্তার হবে। আপনি , আমি সবাইকেই এদের কাছেই যেতে হবে চিকিৎসার জন্য। যেহেতু ক্ষমতাসীনেরা তাদের চিকিৎসা বিদেশে করান, তাদের কথা আলাদা। তাই এর প্রতিবাদের দায়টা শুধু যারা বঞ্চিত হল তাদের নয়, দায়িত্বটা আমাদের সবার।

আমি এই মূহুর্তে সিদ্ধান্ত নিলাম যে ভবিষ্যতে সর্বশক্তি দিয়ে দূর্নীতি করবো। এরকম যদি এবারের কোন মেডিকেল ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রী ভাবে তাহলে অবাক হওয়ার কিছু নেই। বারো বছর যাবত পড়াশুনা করে আসার পর , সবারই ইচ্ছে থেকে ভালো একটি জায়গায় পড়ার। বাংলাদেশের কথা বিবেচনায় ছাত্র ছাত্রীদের কাছে মেডিকেলের স্থান প্রথম। সবাই ভর্তি হতে পারেনা। কিন্তু সবাই চায় পরীক্ষাটা সুষ্ঠু হোক। রাষ্টের কাছে এই চাওয়াটা অণ্যায় কিছু নয়। কিন্তু রাষ্ট্র এবং তথাকথিত সরকার এই চাওয়া পূরণে পুরোপুরি ব্যর্থ।

ভর্তি পরীক্ষার প্রশ্ন যেখানে ঢালাওভাবে ফাঁস হলো, সেখানে টিনের চশমা পরা স্বাস্থ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছেন, পরীক্ষাটা সুষ্ঠু হয়েছে। মোঘল সম্রাটদের হেরেমে পাহারার জন্য খোজা রাখা হত। তারা যাতে হেরেমের গোপণ কথা শুনতে না পারে, সেজন্য এদের কানে গলন্ত সীসা ঢেলে দেয়া হয়। আমাদের মন্ত্রীরাও অনেকটা ঐ খোজাদের মত। মন্ত্রীত্ব দেয়ার আগে ওদের চোখ কান দুটোই বন্ধ করে দেয়া হয়, যাতে জনগণের প্রতিবাদ ওদের চোখ কিংবা কানে না পৌছায়। মাননীয়! মন্ত্রী দয়া করে একটু চোখ কান খোলে মানুষের কথা গুলো শুনেন। নাহলে মনে রাখবেন , এই দিন, দিন নয়, আরো দিন আছে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×