প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। অভিনন্দন! টাইগার্স!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে ইংল্যান্ডকে পরাজিত করে এই প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ। যদিও ২০০৭ সালের বিশ্বকাপে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ তবে কোয়ার্টার ফাইনাল পর্যায়ে খেলার অভিজ্ঞতা এই প্রথম। এই বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।
কোয়ার্টার-ফাইনালে যাবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো না হলেও মাহমুদুল্লাহর শতক আর মুশফিকুর রহিমের অর্ধশতকে শেষ পর্যন্ত ২৭৫ সংগ্রহ করে বাংলাদেশ। ইয়ান বেল ও জস বাটলারের দুই অর্ধশতকে জয়ের আশা বাঁচিয়ে রাখলেও রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৯ বল বাকি থাকতেই ২৬০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
সমগ্র জাতিকে এই আনন্দ ও সম্মান উপহার দেয়ার জন্য সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।