somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালোপাখি

০১ লা নভেম্বর, ২০১১ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

চারদিকে ডানা ঝাপটানোর শব্দ ।

আমি আকাশের দিকে তাকিয়ে খুঁজছিলাম কোন বিশাল ডানার বিস্তার , কোন আঁজলাভরা সোনাসকালের বুক ঘেঁষে , অজর কোন কালোপাখি ।

বাবা , হঠাৎই বলে বসলেন , কি দেখছিস অমন করে ?

পাখি , বাবা । ....... অদৃশ্য কোন পাখিকে খুঁজছিল আমার চোখজোড়া ।

কই ? নেই তো । ভুল দেখেছিস । সাইকেলে ওঠে পড় , এমনিতেও আজ দেরী হয়ে গেছে .......... ।

আমি জানতাম না , আমি কি দেখছিলাম ..... আমার সামনে স্কুলের খোলা বারান্দা , পরিচিত রেলিং এর সারি , সামনে একরাশ ইউনিফর্ম , মস্ত গোঁফওলা হারুন মাস্টার ।

মনে হল , ভুল শুনেছি ।


২.

কোন এক ঝড়ো বর্ষার সকালে , আমার কোলে ঠাঁই নিয়েছিলো বুনো ।

একবারেই দেশি নেড়িকুত্তা .... সাদাকালো শির্ণ দেহ আর ছোট্ট ঝোলা দুটো কানের কোল ঘেঁষে বড় বড় একজোড়া সজল চোখ । .... সেই চোখে কি অসীম ভালোবাসা আমার প্রতি , কি অপার্থিক প্রেম তার আমার সাথে ।

সে আমার ভীষণ ন্যাওটা হয়ে গেল , যেখানেই যাচ্ছি , পেছনে আঠার মত সেঁটে থাকে , দরজায় ঝড়শেষে এলিয়ে পড়ে থাকা চেহারার সাথে কোন মিলই নেই আর ।

শরতের কাশফুলের সাথে সাথে বেড়ে উঠলাম আমরা । চোখের সামনে , ধীরে ধীরে বুড়িয়ে যেতে লাগল শহরটা । শুকিয়ে যেতে লাগল পুরোন , নোংরা নদী ।

এভাবেই একদিন স্টোররুমের কোনায় , পুরনো রুমালের মত মরে পড়ে থাকলো বুনো ।

আমার চোখ ঝাপসা হয়ে আসছিলো , আমি দেখছিলাম , পড়ে আছে বুনো , যেন মরে পড়ে আছে আমার শৈশব ।

চারদিকে ভীষণ বাতাস , ক্রমাগত ডানা ঝাপটাবার শব্দ । পাখিরা আসছে , চারপাশ অন্ধকার করে , পাখি ।

আমি বাঁহাতে চোখ মুছলাম ।

কোথাও কেউ নেই ।

৩.

তুই আমার বউ হবি ?

আমার অবান্তর প্রশ্নে খিলখিল করে হেসে ওঠে লাবনী । " বিয়ের শখ হয়েছে বুঝি ?" .... মাটিতে লুটোপুটি খায় একরাশ চুড়ি ।

চোখের সামনে বয়ে যেতে থাকে পুরনো নদীটি , আর সেই নদীর পাড়ে লুকিয়ে দেখা করতে আসা কোন কিশোরীর গল্প ।

শেষ হত না কোনদিন কথা আমাদের , আমাদের আকাশটা ছিলো অনেক বড় ; শব্দগুলি ঘুড়ির মত ঘুরপাক খেত বাতাসে । কখনো লাবণীর চুলে বাতাস এস বসত , আমি তাকিয়ে দেখতাম ।

পরের বসন্তে লাবণীর সংক্ষিপ্ত চিঠি চলে আসল , গোটা গোটা অক্ষরে লেখা , "ক্ষমা করো ।" অনেক চেনা হাতের লেখা । তবুও ভীষণ অচেনা , ভীষণ ।

কোথাও যেন পাখিরা আসছে , আসছে আকাশ অন্ধকার করে ।

৪.

সে এক ভীষণ অস্থির সময় । মানুষ কত সহজে পশু , কখনো ঈশ্বর হয়ে যেতে পারি ।

চারদিকে ভীষণ ডামাডোল । মানুষ পালাচ্ছে দিগ্বিদিক ।

মায়ের হাত ধরে আমি চলেছি অজানার পানে । আমাদের চারপাশে বন্যার পানির মত মানুষ । সবাই চলেছে স্রোতের মত ......... কোথায় ? কারো জানা নেই ।

মা'কে অজানা এক স্টেশনে রেখে আসলাম , স্টেশন মাস্টার বলেছেন ..... দেখে রাখবেন । মা যেতে দিতে চায় না .....বারবার আটকে ফেলে চোখের জলে , আমি বেরিয়ে আসি ; সবকিছু পেছনে ফেলে । আমার শার্টে বাবার রক্তের দাগ কখনো স্পষ্ট ।

কাদার মাঝে শ্বাপদের মত পড়ে থাকি , চোখ জ্বলজ্বল করে নক্ষত্রের মত ।

হাসনাতের লাশ কুকুরে টেনে নিয়ে যায় ...... নিজের হাত অবলীলায় টেনে ছিঁড়ে ফেলে জামান ।

কখনো খাবার হয়ে আসে শুধু কষ্ট , কখনো বুকের আগুন । কখনো চোখের জল ছাড়া পানীয় জোটে না কিছুই ।

বাজারে চাদর মুড়ি দিয়ে এগিয়ে যাই সন্তর্পনে ..... খাকি একদল অবয়ব বড় হতে থাকে চোখের সামনে ।


গ্রেনেডটা হাতের মুঠোয় ভীষন জীবন্ত লাগে , ছোট্ট বুনোর মত একদম ।



চারপাশ অন্ধকার হয়ে আসে । আমি জানি , সে আসছে ।


কোন বিশাল ডানার বিস্তার , কোন আঁজলাভরা সোনাসকালের বুক ঘেঁষে , অজর কোন পাখি উড়ে যায় ।


কালোপাখি ।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×