মাঝরাতে ঘুম ভেঙে গেলেই
তোমাকে মনে পড়ে খুব বেশি,
তখন আমার কি যে হয়, সম্ভবত
তৃষিতের মতো তোমার ঠোঁটখানা
খুঁজে বেড়াই; মনে পড়ে, ওই ঠোঁটে একদিন
এঁকেছিলাম রৌদ্রের অনেক নেশায়
বিভোর হয়ে যাওয়া একটি গভীর চুম্বন।
তুমি বলেছিলে-এটা প্রেম, আর প্রেমেরা বর্ণিল হয়
কিন্তু এখন নিশ্চয়ই জানো
প্রেমেরাও একদিন রঙ হারায়; এমনকি স্মৃতিতেও,
তবে কখনোই হারায়নি চুম্বনেরা
আমি তাই প্রেমে বিশ্বাস করি না
এখন আর, আগে বিশ্বাস করতাম
এখন জানি,
মিথ্যেরা সত্যি,
প্রেমেরা মিথ্যা,
প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



