somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বীকারোক্তি; ৪

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমি ক্যানো লিখি? সম্ভবত, দীর্ঘদিন খুপরিতে আটকে পড়া, পচে গলে যাওয়া কিছু শব্দকে বের করে রোদে শুকোতে দেওয়ার জন্য। শব্দগুলো উঠে আসে শেষ বিকেলে যখন একটা প্রস্তরখণ্ডের উপরে বসে থাকি অনেকক্ষণ, কিংবা গভীর রাতে কখনো বীর্যস্খলনের পর। এটা হয়তো না বললেও বলা যেতো। তবে অনুভূতির একান্ত ব্যাক্তিগত খাতায় ভদ্র থেকে কি হবে? ভদ্রতা অস্বচ্ছ একটা পর্দার মতো। সবসময় পর্দা দিয়ে আবদ্ধ থাকতে ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় একটানে খুলে ফেলি। এইসব নোংরা, পচে যাওয়া শব্দের মাঝেই আমি নিজেকে খুঁজি। উদগিরন করে অবশ্য দিন দিন প্রশ্ন বাড়ে। কি চাই, ক্যানো চাই? নিজের ভেতর থেকে এগুলো বের হয়ে এলেও আমার মনে হয়, পথ হারিয়ে ফেলেছি। আমি কি আগ্নেয়গিরি? লাভা হয়ে গলে গলে বয়ে বেড়াই পৃষ্ঠায় পৃষ্ঠায়। অথবা এইসব অর্থহীন, অনেকটা নৌকার গলুইয়ে জমে থাকা পানির সাথে তুলনা করা যায়। আমি টের পাই, আমার পায়ের পাতা ক্রমশ ভিজে যাচ্ছে। যদিও আমি জানি, Tectile hallucination is a form of insanity. আমি প্রায়শই আমাকে খুঁজে ফিরি একটা প্রায় ডুবন্ত নৌকার গলুইয়ে, মাঝরাতে ঘুমভাঙা ডাহুক পাখির দীর্ঘশ্বাসে, অথবা এইসব ছেঁড়া কাগজে, যেটাকে হয়তো কেউ কোনোদিন টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে, অথবা বইয়ের পৃষ্ঠা হিসেবে বুকসেলফেও কয়দিন সাজিয়ে রাখতে পারে। তবে আমাকে খুঁজে পাওয়া কষ্ট, কারন মনের মাঝের কু-রক্ত মাখা (অথবা লাভা, লাভা আর তপ্ত রক্তের পার্থক্য বুঝিনা) আর পচে যাওয়া শব্দগুলি রোদে শুকাতে দিয়েছি। রোদ কমে এলে অনেক পাখিরা কাঁদে। পাখির কান্নায় জমাট বাধা অদ্ভুত সব অনুভুতি আছে। ওরা ক্যামন য্যানো ঠেলে উঠে আসে। আমি একা বসে থেকে ওদের কান্না শুনি। কিন্তু আমি কখনো ওদের মতো কাঁদতে পারিনা। আমি যদি একবার ওদের মতো কাঁদতে পারতাম, স্রষ্টার কাছে আমার আর কখনো কিছুই চাইবার ছিলো না।
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×