somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক জীবনে

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জীবনে অনেক কিছু দেখার বাকি ছিল আমার।
গহীন অরণ্যের ভেতর
নির্জন পাতায় বসে থেকে দেখতে চেয়েছিলাম পিঁপড়ের চলন। অন্ধকারে
ব্যাঙের মতন ঘাপটি মেরে বসে ছিলাম কতদিন, বৃষ্টির জল আর কাদা
পানিতে মাখামাখি হয়ে যাচ্ছিলো শহর। অন্ধকারে আমি সাপের অপেক্ষায়
ছিলাম। আমি দেখেছি, রাত হলে
আমাদের বাবুরাও কীভাবে দো পেয়ে
সাপ হয়ে যায়- রমণীদের জৌলুসমাখা শরীরে ঘোরাফেরা করে।
তারপর ছেড়ে খোলস এবং মদের বোতল- ডানা ভাঙা পাখি হয়ে
ঘরে ফেরে।

এক জীবনে কত কিছু হওয়ার বাকি ছিল আমার। আমি
হতে চেয়েছিলাম একটি লাল ভাঙা ভায়োলিন। কোনো শিল্পীর ব্যক্তিগত
দুঃখ। রিকশাওয়ালার ঘাম। কুলিদের, মাঝির।
দুই দিনের অভুক্ত শিশুদের সামনে একথালা সাদা ভাত।
এ জীবনে তা হয়তো আর হওয়া হল না। আমি হতে চেয়েছিলাম একটা কবিতা, তখন
শুধু আমার মায়ের কথা মনে পড়ে। আমি আপন মনে আমাকে খুঁজতে যেয়ে দেখি আমার পা-
আর পা নেই, ওগুলো শেকড় হয়ে যাচ্ছে, তারপর গাছ। আমি টেনে হিঁচড়ে
নামাই আমার দেহটা
কিন্তু পথ হতে যেয়ে আর পথ হতে পারি না-
আমি ধু ধু প্রান্তরের মাঝে
ঠিক একটা কাকতাড়ুয়া- হয়ে দাঁড়িয়ে থাকি অথচ
মাটিতে আমার কোনো ছায়া নেই। আমি কান পেতে শুনতে চেয়েছিলাম
নদী, কিন্তু শুনেছি তপ্ত খরায় মাটির প্রবল চৌচিরধ্বনি। মধ্যরাতে উঠে
একটা রুপালী হ্রদ খোঁজার কথা ছিল, কিন্ত আমার সেই ঘুম কখনও ভাঙে নি।
আমি স্বপ্নের মাঝে জেগে উঠতে পারি নি তাজমহল তৈরির কোনো প্রাচীন রাতে।
ঘুমের ঘোরে হাজার হাজার শ্রমিকের ছেনী হাতুড়ীর শব্দ আমার কানে
এসে বাঁধে।

এক জীবনে আমার কত কিছু পাওয়ার বাকি ছিল। দশটা
সমুদ্র ধরে রাখার কথা ছিল হৃদপিণ্ডে। অথচ
ছোট বুকে জায়গা করে নিলো বিশাল একটা মরুভূমি! ঘোড় সওয়ার হয়ে চলি।
ছোট বেলার মত কোনো বাগানে শুয়ে রাতের পরিষ্কার আকাশ
দেখতে ইচ্ছা করে। মাঝে মাঝে বালি ঝড় নামে।
কত কিছুর জন্য অপেক্ষা ছিল। ভয়ংকর ঘূর্ণি আর প্রবল বাতাসের মাঝে
এমন একজনের সাথে দেখা হওয়ার কথা ছিল-
যাকে দেখে মনে হবে-
এক জীবনে আমি তাকে এত ভালবাসবো কীভাবে?

খুব অদ্ভুত একটা জীবন কাটানোর কথা ছিল তার সাথে!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:২৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×