somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলাতক স্ক্র্যাপবুক থেকে- ২

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



❑ কুহক


ছায়ার গভীরে, এভাবে না ভাঙলেও তো হয়।
নক্ষত্র যেভাবে
পড়ে রইলো অবহেলায়— ময়ূরের ভাষা উড়ে
গেল— চাঁদের সমুদ্র কোনোদিন হবে না বলে
ভেবেছ?

আমার ভাষা এতটা সুন্দর নয়।
যখন জ্বলন্ত গাছের সাথে ফিসফাস করি,
নিজেকে একটা প্রতারক মনে হয়।


❑ ক্রাইসিস


সে যখন দশতলায় তখন আকাশ পরিষ্কার
সে যখন ছয়তলায় তখন চাঁদ কেবল ঝুললো দড়িতে
সে যখন পাঁচতলায় তখন তিনতলায় আগুন লেগেছে
তখন তার স্যান্ডেল খুলে যায়
আর তার মনে হয় তিনতলাতেই তার ঘর
ঘরের ভেতর তার দুটো বাচ্চা
সে তখন দৌড়ায় অথচ সিড়ির কাছে এসে
তার মনে পড়ে- সে পঙ্গু, দৌড়াতে পারবে না
তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে শুরু করে আর
ক্রাইসিস নিয়ে ভাবতে শুরু করে
ভাবতে ভাবতে সে এসে তিনতলায় পৌঁছায়
কিন্তু তিনতলা তখন চলে গেছে সাততলায়
তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে আবার
উঠতে শুরু করে
ছয়তলায় আবার ফাঁসিতে ঝুলছে চাঁদ
কিন্তু সাততলায় চাঁদ তখন জীবিত
সে ভাবে সাততলায় গেলে সে তিনজন বাঁচাতে পারবে
কিন্তু চারতলায় তিনজনই মৃত

সে উঠতে থাকে
আরও উঠতে থাকে

সিঁড়ি বেয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে

আর ক্রাইসিসগুলি ভুলতে থাকে
ভুলতে থাকে যে তার বাচ্চাদুটি তাকে ঘিরে রাখে
ভুলতে থাকে যে চাঁদ গলায় দড়ি দেয়
ভুলতে ভুলতে সে সাততলা বেমালুম পার হয়ে যায়
আর
সাততলা তখন রওয়ানা দিয়েছে স্বর্গের দিকে
আটতলায় এলে প্রচুর বাতাস তাকে ঘিরে রাখে
নয়তলায় এলে তাকে বার্ধক্যে ধরে
দশতলার সিঁড়ি তাকে আকাশের কাছাকাছি কোথাও তুলে নিয়ে যায়।



❑ অগোচর


রাত্রিগুলো আজকাল কবরের মতো লাগে।

পাশ ফিরলেই- ছুঁয়ে দিতে পারি
অন্ধকার।

পিঠ ঠেকে যায় দেয়ালে, ছোট ছোট নিঃশ্বাসে
বনের অগভীর জলাভূমি; ঘ্রাণ পাই—
তবু শুয়ে থাকি পাথরের মতো; চোখ অশ্রুহীন—
শীতল শিলার পাটাতন যেন গলা ঠেসে ধরে।
মুখে ভাষা নেই—
শরীর বেয়ে বেড়ে ওঠে অসংখ্য লতাপাতা,
বিস্তীর্ণভাবে; বেড়ে উঠতে থাকে শেকড়, ও
সময়ের ধারা। নি:শব্দে।

আমার বুকে জন্মাতে থাকে
অজস্র শিরীষ গাছ; নক্ষত্র ঢুকে পড়ে মগজে।




সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×