(1 মাসে 14 জন নিহত, আহত 40) বার বার অঙ্গীকার ভঙ্গ করে সীমান্তে বাংলাদেশীদের উপর বিএসএফের গুলি অব্যাহত
০৪ ঠা জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দক্ষণ-পশ্চিম সীমান্তে বার বার অঙ্গীকার ভংগ করে বাংলাদেশীদের উপর তাদের গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। সাম্প্রতিককালে বিএসএফ দক্ষিণের এ সীমান্ত জুড়ে একের পর এক সশস্ত্র হামলা চালিয়ে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা, অপহরণ করছে। গত এক মাসে এ সীমান্তে বিএসএফ গুলি করে অন্তত 14 জন বাংলাদেশীকে হত্যা, প্রায় 40 জনকে আহত এবং 12 জনকে অপহরণ করেছে। একই সময়ে বিএসএফের গুলিতে অন্তত 30/32 টি গরুও মারা গেছে। তাদের পুন:পুন বেপরোয়া এ হামলার ফলে সীমান্তবর্তী এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে।
গত মে মাসের শেষ দিক থেকে বিএসএফ সদস্যরা দক্ষিণ-পশ্চিম সীমান্তে বেপরোয়া হয়ে ওঠে। তারা সাতক্ষীরা থেকে শুরু করে কুষ্টিয়া সীমান্ত পর্যন্ত যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আক্রমণ চালাতে থাকে। ব্যাপক গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় গত এক মাসে ঐ সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিডিআরের সাথে অনুষ্ঠিত একাধিক পতাকা বৈঠকে বাংলাদেশীদের উপর গুলিবর্ষণ না করার অঙ্গীকার করে। কিন্তু বার বার তারা সে অঙ্গীকার ভংগ করে গুলি বর্ষণ অব্যাহত রেখেছে। বিনা উস্কানিতে বিএসএফের বর্বরোচিত এ হামলাকে মানবাধিকার লংঘন বলে মনে করে অনেকে। এ ব্যাপারে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলিস্নক বলেন, যদি কেউ তাদের (ভারতীয়) সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশও করে তবে তাদের আটক করে আইনের হাতে সোপর্দ করাই ন্যায়সংগত। তা না করে বার বার সীমান্তের নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণ মানবাধিকার লংঘনেরই সামিল।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 05.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।
অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।
কী...
...বাকিটুকু পড়ুন
সূর্যমুখীঅন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১
গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।
রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।
ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।
ওসবে আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !...
...বাকিটুকু পড়ুন