মহেশপুর (ঝিনাইদহ) থেকে ও চুয়াডাঙ্গা সংবাদদাতা ।।
রবিবার মহেশপুর-বাগাডাঙ্গা সীমান্তে বিএসএফ 3 রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। তবে তার হদিস পাওয়া যায়নি। বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, ঐদিন ভোরে বাগাডাঙ্গা গ্রামের হাফিজুর, মিকাইল ও মহিবুল কৃষি কাজ করার জন্য মাঠে যান। এ সময় রামনগর বিএসএফ তাদের ওপর 3 রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মহিবুল (22) গুলিবিদ্ধ হয়। অন্য 2 জন পালিয়ে আসলেও মহিবুলকে পাওয়া যাচ্ছে না। তবে একটি সূত্র জানায়, তাকে খুলনায় ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ন সিও এফতেদার হোসেন জানান, রাতে 3 রাউন্ড গুলি হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে এখনও পাওয়া যায়নি। সীমান্তের অবস্থা স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন। তবে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাতৰীরা সংবাদদাতা ।। সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোগাডাঙ্গা এলাকা থেকে রবিবার বিএসএফ এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। অপহৃত ব্যবসায়ী হলো-সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের উজ্জল কুমার মণ্ডল (28)। এ ব্যাপারে বিডিআর ভোমরা কোম্পানি ও বিএসএফ ঘোগাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে ভোমরা সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উজ্জলকে বশিরহাট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে বিধায় তাকে ফেরত দেয়া সম্ভব নয় বলে বিএসএফ বৈঠকে জানায়।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 03.04.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




