বিরামপুর সীমান্তে বিএসএফ আবার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ।
০৬ ই এপ্রিল, ২০০৬ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিরামপুর সীমান্তে বিডিআরের বাধার মুখে নো-ম্যান্স ল্যান্ডে ভারতের কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ এক মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার একই স্থানে বিএসএফ পুনরায় বেড়া নির্মাণ শুরু করায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বিরামপুর উপজেলার খিয়ার দুর্গাপুর গ্রামে 296 সীমানা পিলারের জিরো পয়েন্ট থেকে 150 গজের মধ্যে নো-ম্যান্স ল্যান্ডে ভারতের গুমশী ক্যাম্পের বিএসএফ 2 মার্চ কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু করে। বিডিআর ঐ অবৈধ নির্মাণের প্রতিবাদ জানালে বিএসএফ নির্মাণ কাজ স্থগিত করে এবং ভবিষ্যতে বিএসএফ জিরো পয়েন্ট থেকে 150 গজ দূরে বেড়া নির্মাণ কাজ করবে বলে বিডিআরকে আশ্বাস দেয়। কিন্তু এক মাসের মাথায় বিএসএফ উস্কানিমূলকভাবে গত মঙ্গলবার থেকে একই বিরোধীয় স্থানে পুনরায় বাঁশের খুঁটি দিয়ে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ শুরু করায় সীমান্ত এলাকায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। চৌঠা বিওপি'র নায়েক সুবেদার রুহুল আমিন জানান, নো-ম্যান্স ল্যান্ডে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার আহবান জানিয়ে পত্র দেয়া হলেও বিএসএফ কোন সাড়া দেয়নি। বিএসএফের এই উস্কানিমূলক তৎপরতা প্রতিরোধে বিডিআর সতর্ক প্রহরা জোরদার করেছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 06.04.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন