somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নষ্ট সময়

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেজিষ্ট্রটের কোর্টের এজলাসে মাথা নিচু করে দাড়ায়ে আছে সুমন। পরনে এটা ফুল হাতা শার্ট নরমাল পেন্ট আর একজোরা সেন্ডেল। বেদী কিছু পরেনি। মাসখানেক আগেহাইকোর্ট থেকে ১মাসের অন্তর্বতীকালিন জামিন নিয়ে ছিল সে। তার সাথে আরো আছে আনোয়ার আর ফজলু।
আনোয়ার সম্পর্কে তালই হয়। চাচাতো ভাইয়ের মামা শ্বশুর। ফজলু ছোট কাকা। তাতা তিনজনই একই মামলার আসামী। সুমন কোর্টের বরাবর ক্ষমা ভিক্ষার আদলে দুই হাত করজোরে দাড়ায়ে আছে। মাথা নিচু কতর কান্না করছে। দু চোখ বেয়ে শুধু পানি ঝরছে। সুমনএকটা মার্ডার মামলার আসামী। কোর্ট সুমনের অন্তর্বতীকালিন জামিন বাতিল করে হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সুমনের বয়স অল্প গতকাল সন্ধ্যায় তার ইন্টারমেডিয়েট এর ফল প্রকাশ হইছে। সে পাশ করেছে। কিন্তু তার পাশ করার খবরটা দিতে পারেনি তার বাবা মাকে।
সুমন একজন প্রাইমারি স্কুল শিক্ষকের ছেলে। ঢাকাতে মেছে থেকে পরাশুনা করেছে। তার পরিক্ষার ফল জানানোর মত কাউকে পায়নি সুমন ঢাকাতে তার তেমন কোন পরিচিত নেই তার গ্রামের। শুধু পরিক্ষার ফলাফলটা তার বড় ভাইকে দিয়েছে। সুমনের বড়ভাই খুশী হইছে। বড়ভাই আইবিএ হোস্টলে থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে পরে। আজ সকালে যখন ভাইয়ের এখান থেকে আসে তখন শুধু বলেছিলো যা কোর্টে দেখ কি হয়। যা হয় এটাকে নিয়তি মনে করবি। ভাবতে ভাবতে চোখ বেয়ে অঝোর ধারায় জল গরিয়ে পরছে। একে একে তাদের তিনজনের কোমরে দড়ি বাধা হল। সুমন মাথা নিচু করে ধীর পায়ে সামনে উগিয়ে চলছে। সেখান থেকে হেটে হেটে নিয়ে যাওয়া হল একটা আবদ্ধ ঘরে। ছোট্ট এটা অন্ধকারের মত ঘর। সবাই খুব চাপাচাপি করে বসে আছে। ঘরের পাশে দুইটা প্রশাবখানা। সেখান থেকে দম বন্ধ করা গন্ধ আসছে। ছোট্ট ঘরটাতে ৭০/৮০ জন লোক। কেউ হাটুর উপরে মুখ চেপে কান্না করছে। কেউ কেউ পূর্ব পরিচিত আসামিদের সাথে অট্টহাসিতে ফেটে পরছে। আর বলাবলি করছে তাদের বিরত্ব গাথা। কিভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কয়টা অস্র সহ ধরা পরছে। কোন কোন পত্রিকায় কিকি খবর প্রকাশ হইছে। তাই নিয়ে অট্টহাসি। সুমনের পাশে বসা লোকটি একটু বদ টাইপের দেখতে। সুমন কে ডেকে বলল এই পিচ্ছি এ দিক আয়। সুমন চোখ তুলে একবার তাকায়ে দেখে আবার মুখ গুজে বসে থাকলো। অনেকক্ষন বকাঝকা করল সে। সুমন চুপচাপ শুনে গেল। কিছুক্ষন পর সেই লোকটি পাশে এসে জিজ্ঞস করল এই তুই কি মামলায় আইছছ। সুমন বলল মার্ডার মামলা। শুনে চুপচাপ সুমনের পাশে বসল। এবার সুমন জিজ্ঞস করল আপনি কি মামলায় আইছেন? সে বললো অস্র মামলা। সে এবার সুমনকে প্রশ্ন করল ভাই আপনি কোন ভাইয়ের লোক? কার সাথে কাজ করেন? সুমন এবার ধমকের শুরে বলল সেটা জেনে তোমার লাভ কি। চুপচাপ বসে থাকো। লোকটি বলল ওই মিয়া আমারে চিনেন আমার নামে কয়টা মামলা আর আমার নামে কয়বার নিউজ হইছে। সুমন এবার কিছু মনোবল সচ্ঞয় করে বলল ওই মিয়া এত কথা কও কেন চুপ করে বসে থাকো। ধমকের শুরে বলল একটু পরে দেখবা আমি কে। এই কথাটা বলে সুমন মনে মনে ভাবল এই লোকটা যদি বড় কোন গ্যাং এর লোক হয় তাইলে তো সে সুমন কে মারবো। এমন সময় আনোয়ার আর ফজলু তার পাশে এসে বসলো। লোকটি মাথা নাচু করে বসে থাকলো। হাজতি ভ্যান আসলে তাদের সেন্টরাল জেলে নিয়ে যাবে। একটা করে গাড়ি আসে। ধাক্কাধাক্কি মারামারি কার আগে কে যাবে। এভাবেই শুরু হল সুমনের নষ্ট ইতিহাস । চলবে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×