দাদুকে নিয়ে দুষ্ট মিষ্ট কবিতা
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুম ঝুম বৃষ্টি ধারায়,
তোমায় মনে পড়ে,
গামছা খানি কাঁধে জড়ায়ে,
ছুটে যেতাম শিব গাঁঙ্গের পাড়ে।
তখন অনেক ছোট্ট ছিলাম,
মনে পড়ে না অনেক কিছু,
শুধু এটুকুই বলতে পারি দাদু,
কখনো ছাড়োনি আমার পিছু।
পাড়ার সব ছেলেরা মিলে,
করতাম যখন খেলা,
হৈ হুল্লোড়ে ভরে যেত,
শিব গাঁঙ্গের জলা।
তুমি বলতে হয়ছে খেলা,
এবার বাড়ি চল,
বলতাম আমি- আর একটু দাদু,
এখনো থামেনি শ্রাবণ ঢল।
অনেক সময় রেগে গিয়ে,
চুপটি করে কানটি ধরে,
আলতো করে মলা দিয়ে বলতে,
মা যে তোর চিন্তা করছে।
এবার বাড়ি চল বলছি!
উফ্ ও দাদু লাগছে তো !
ছাড়ো না এবার কানটি,
বাড়ি যাবার আগেই,
নেবে না কি প্রাণটি?
কানটি তুমি ছেড়ে দিয়ে,
জাপটি দিয়ে তুলে নিতে কাঁধে।
অবুঝ হৃদয় বুঝেনি তখন-
যখন তুমি ছিলে।
স্নেহ মাখা আদর গুলি পড়ছে এখন মনে।
কবিতাটি অনেক আগের লেখা,এইচএসসি পরীক্ষার পর সম্ভবত ঠিক মনে নেই,কিছুটা সংস্করণ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন