"প্রাক্তন" - একটি অনুগল্প
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ এস বাশার
২১শে ভাদ্র-১৪২৭

আগের মত ঝুলে ঝুলে আর যেতে হয়না। এখন দুটি সিট একজনের জন্য বরাদ্দ। বাসে সিট নেই ইঞ্জিন কাভার ব্যতিত। মেয়েটি কন্টাক্টারকে কি যেন বিড় বিড় করে বলে বাসে উঠে পড়লো। কিছু না ভেবেই মেয়েটি হয়তো রাহাতের পাশে বসে পড়েছে। অলিভ কালারের বোরকা-হিজাব পরিহিত মুখমণ্ডল পরিবেষ্টিত। রাহাতের দিকে তাকিয়ে নিজেকে জড়ষড় করে বসলো মেয়েটি। করোনা কালীন সময় তার পরও প্রতিবাদ করতে মন চাইলোনা রাহাতের। তাই চুপচাপ জানালা দিয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে।
শরতের পরিস্কার আকাশ। মৃদু হাওয়া বইছে। শীতল নিথর প্রকৃতি যেন বাকশক্তি কড়ে নিয়েছে। একটা মৃদু সু-গন্ধ রাহাতের মনকে পুলকিত করছে। চির চেনা ঘ্রান। স্মৃতিতে ভাসছে রাহাত..। জোরে একটা নিশ্বাস ছেড়ে উচ্চারিত হল, মেঘলা................।
পাশ ফিরে তাকাতেই মেয়েটি নেই। গন্তব্য হয়তো তার কাছাকাছি। তার বসার স্থানে একটি ভিজিটিং কার্ড। কার্ডটি হাতে নিয়ে চোখ বুলোতেই নয়ন জোড়া শিশির বিন্দুর ন্যয় ছলো ছলো হয়ে উঠলো রাহাতের।
ছবিঃ অন্তরজাল
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন