বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে।
কথাটা কেমন হাস্যকর মনে হচ্ছে বেশ কিছু কারণে-
১) উক্তিটির মাধ্যমে মন্ত্রী মহোদয় স্বীকার করে নিলেন যে সরকার অবৈধ!
২) বিএনপি কি 'জাতীয় সরকার বৈধতা কেন্দ্র' হয়ে গেল নাকি যে তারা বৈধতা দিলেই সরকার বৈধ হয়ে যাবে?
৩) তাহলে আপনারা যে অবৈধভাবে দেশ চালাচ্ছেন সেটা আসলে আপনারা জানেন ঠিকই, মানেন না, মানেন ঠিকই, স্বীকার করেন না।
৪) বিএনপি যদি বৈধ বলে স্বীকার করে নেয় তাহলেই কি আপনারা বৈধ হয়ে যাবেন? যে নির্বাচনে নির্বাচন ছাড়াই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায় সেই সব আসনের ভোটাররা তাদের ভোটাধিকার হরণের দায়ে কি এই সরকারকে বৈধতা দিবে?
৫) শর্ত দিয়ে বৈধতা আদায় করাটা একটা লজ্জাস্কর বিষয় নিশ্চিতভাবে৷
৬)আপনার কথায় পরিষ্কার আপনারা মুখে বড় কথা বললেও অবৈধতার অন্তর্দহনে ভূগছেন৷
৭) ভারত, রাশিয়া ও তাদের কিছু ঘনিষ্ঠ মিত্র ছাড়া অনেক চেষ্টা তদবির করেও কোন দেশের কাছ থেকে নিজেদের বৈধতার স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়ে এখন বিএনপির উপর ভরসা করছেন!
৮) বিএনপি তো সরকারেও নাই, বিরোধীদলেও নাই৷ মুখে তাদের কোন মূল্যায়নও করেন না৷ অথচ স্বীকার করে নিলেন তাদের স্বীকৃতির বড়ই প্রয়োজন৷
৯) আপনারা নিজেদের বৈধ বলে নির্লজ্জের মত জাহির করেন কিন্তু আপনারা যে মিথ্যা কথা বলে আসছেন সেটা স্বীকার করে নিলেন৷
১০) আপনাদের অতীত থেকে একটা বিষয় পরিষ্কার যে, সংলাপের অযুহাতে নিজেদের স্বীকৃতি আদায় করার ফন্দি! কিন্তু স্বীকৃতি আদায় হওয়ার সাথে সাথে আপনাদের নতুন কোন ফন্দি অপেক্ষা করছে ধরে নেওয়া যায়৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



