somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ঃ অব্যাহত নাটকের অপেক্ষায়!

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনীত '৭১ এর মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষনার দিন ধার্য ছিল আজ৷ কিন্তু নিজামী অসুস্থ থাকায় তার রায় ঘোষনা অপেক্ষমাণ রাখা হয়েছে৷ এই রায় অপেক্ষমাণ থাকায় মোটেই অবাক হয়নি৷ তবে অবাক হয়েছি রায় অপেক্ষমাণ রাখার কারণ হেতু দেখে৷ এর আগে অনেক মামলার রায় ঘোষিত হয়েছে আসামীর অনুপস্থিতিতে৷ অথচ আজ নিজামী অসুস্থ থাকায় নিজামীকে উপস্থিত করতে পারে নাই বলে রায় অপেক্ষমান রাখা হয়েছে৷

বর্তমান বিচারকার্য চলছে যতটা না মানবতাবিরোধী অপরাধের তারচেয়ে বেশি রাজনৈতিক প্রতিপক্ষের৷ কারণ আমরা দেখে আসছি একই ব্যক্তি আওয়ামী বিরোধী হলে স্বাধীনতার বিপক্ষের লোক কিন্তু আওয়ামী লীগে যোগদানের সাথে সাথে সে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে৷ এমনকি চিহ্নিত ও কুখ্যাত রাজাকার পরিবার আওয়ামী লীগে যোগ দিলে তাদের সাথে আত্মীয়তা করতেও দ্বিধা করে না৷

সরকার বর্তমানে দেশ বিদেশে নিজেদের বৈধতা নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে আছে৷ এমনকি কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আলোচনার শর্ত হিসেবে এই সরকারকে বৈধতা দেওয়ার আহবান জানিয়েছিলেন৷ আবার রাষ্ট্রপতি পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের কাছে এই নির্বাচন জনগণ মেনে নিয়েছে বলে দাবী করলেও উল্টো জাতিসংঘের মহাসচিব রাষ্ট্রপতিকে জানিয়েছে সংসদের বাইরের দলগুলোকে নিয়ে সংলাপ করার৷ এছাড়াও সরকার ও আওয়ামী লীগের দলীয় লোকজনের দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এমনিতেই নাজুক অবস্থার মধ্যে রয়েছে৷

এদিকে বিএনপি যতই আস্ফালন করুক তাদের আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাংগঠনিক পরিস্থিতি কোনটিই নাই এটাও সরকার বুঝতে পারছে৷ বিএনপিকে আন্দোলনে নামতে হলে জামায়াতে ইসলামীর কর্মী বাহিনী অতি প্রয়োজন৷ এদিকে সরকার জামায়াতে ইসলামীর সাথে সম্ভবত দরকষাকষি করে চলছে৷ সরকার মাঝে মধ্যে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানো ও জামায়াতে ইসলামীকে চাপে রাখার জন্য মামলার রায় দেওয়ার নাটক অব্যাহত রাখবে এটাই স্বাভাবিক৷ কিন্তু এই মুহুর্তে সরকার জামায়াতে ইসলামীকে ক্ষেপিয়ে তুলতে চাইবে না৷

ফলাফল এরকম নাটক মাঝে মধ্যেই আমরা দেখতে পাব৷ মাঝে মধ্যে দু'একটা রায়ও হবে৷ তবে সেগুলো অপরাধীর অপরাধ করার দায়ে নয়৷ সরকারের ক্ষমতায় টিকে থাকার রায়৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×