স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিৎসক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা চালু থাকে।’
আজব তথ্য! আকাশ থেকে মাটিতে পড়ার মত তথ্য দিলেন! একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ও একটি দেশের পার্লামেন্টে এত বড় মুর্খের মত কথা পৃথিবীর আর কোথাও শোনা যায় বলে মনে হয় না৷ এরকম মুর্খতা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব৷
আমার ব্যক্তিগত জীবনে একাধিক পশ্চিমা দেশে থাকার সুযোগ হয়েছে এবং প্রতিটি দেশেই সরকারী হাসপাতালগুলো দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিনই খোলা থাকে৷ জরুরী বিভাগে সবসময় ডাক্তার উপস্থিত থাকে৷ এছাড়াও অন্যান্য মেডিকেল সেন্টারগুলোর মধ্যে কিছু কিছু এলাকায় বাধ্যতামূলকভাবে কিছু মেডিকেল সেন্টার ছুটির দিনেও খোলা থাকে যেখানে জরুরী প্রয়োজনে রোগী চিকিৎসা নিতে পারে৷
আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেদেরকে অতি বুদ্ধিমান আর সাধারণ জনগণকে নির্বোধ মনে করে৷ তাই তারা নিজেদের যেটা মনে আসে সেটাই সবজান্তা শমশের এর মত জনগণের সামনে বলে ফেলে৷ তারা ভাবে জনগণ বুঝি তাদের সব কথা বিশ্বাস করে নেয়৷ কিন্তু তারা একটিবারও ভাবে না তারা নিজেরাই জনগণের সামনে নিজেদেরকে নির্বোধ হিসেবে উপস্থাপন করে৷
সময় অনেক বদলেছে৷ পৃথিবীর সব খবর জানতে হাতের মোবাইল বা ল্যাপটপের একটি ক্লিকই যথেষ্ট৷ যে কেউ ঘরে বসেই জেনে নিতে পারে এখন পৃথিবীর কোন শহরে কোথায় ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছে৷ এটা জানার জন্য মন্ত্রী মহোদয়ের মিথ্যা প্রলাপের উপর কেউ নির্ভর করে না৷
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




