বিরোধীতা করলে শিক্ষককেও দিগম্বর করে রাস্তায় ঘোরানো হয়!
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা কতটা অসভ্য! নাকি কতটা অসহায়! কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না৷ ঘৃণা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলছি৷ আমরা ধীরে ধীরে পুরোপুরি জিম্মি হয়ে পড়ছি৷ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সরকার দলীয় সাংসদ মজিবর রহমান ফকিরের লোকজন একজন কলেজ শিক্ষককে দিগম্বর করে জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে৷ তার অপরাধ তিনি উক্ত সাংসদের অপকর্মের প্রতিবাদ করেছিলেন৷ তাও ভাল তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়নি৷ শামীম ওসমান হলে ত্বকী, নজরুল বা চন্দন দাসদের মত পানিতে ভাসিয়ে দিত৷ লক্ষ্মীপুরের তাহের হলেও প্রতিকার স্বরূপ হত্যাই নির্ধারিত ছিল৷
মানুষ কতটা অসভ্য, হীন, নীচ হলে একজন শিক্ষককে এভাবে অপমান করতে পারে৷ শুধু এটাই নয়৷ বিরোধীতা করলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়, পিটানো হয়, জুতার মালা গলায় পরিয়ে ঘোরানো হয়, কোন জটিল মামলায় নাম ঢুকিয়ে পুলিশে সোপর্দ করা হয়৷
এতক্ষণ কোন বানানো গল্প বললাম না৷ এটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা৷ দেশের সাধারণ মানুষ আজ এভাবেই জিম্মি৷ কারও কোথাও সরকারের বা তাদের নেতাকর্মীদের অপকর্মের কথা বলতে গেলেই এভাবেই অপমানিত ও হয়রানি শিকার হচ্ছে৷ সরকারী দলের নেতাকর্মীরা যা ইচ্ছা করে যাবে৷ এনিয়ে কারও কিছু বলার এখতিয়ার নাই৷ সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না৷ আধুনিক রাষ্ট্রে এরকম পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করাও কঠিন৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন