somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাকিব আল হাসানের শাস্তি এবং অতঃপর........

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিবি সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে৷ শাস্তির পরিমাণ ৬ মাস সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত দেশের বাইরের যেকোন প্রকার ক্রিকেট লীগ থেকে নিষিদ্ধ৷ সে হিসেবে সাকিব আল হাসান নিয়মিত হয়ে পড়া আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি, সিপিএলসহ এধরণের কোন লীগেই উক্ত সময়ের মধ্যে অংশ গ্রহণ করতে পারবে না

এর আগে সাকিবের সাম্প্রতিক শৃঙ্খলা বহির্ভূত আচরণ নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম৷ বোর্ড সভাপতি সাকিবের শাস্তির ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন৷ তাই সাকিবের শাস্তি পাওয়া নিয়ে কোন সংশয় ছিল না৷ শৃঙ্খলা রক্ষার্থে সাকিবের শাস্তি পাওয়া নিয়ে কোন অভিযোগও থাকার কথা নয়৷ তবে কথা আছে সাকিবের শাস্তির ধরণ নিয়ে৷

সাকিব দেশের হয়ে খেলার চেয়ে ভিনদেশী ক্রিকেট লীগ গুলোতে খেলায় বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারে৷ স্বাভাবিকভাবেই অর্থের প্রতি অধিক লোভ চলে আসলে জাতীয় দলে খেলার চেয়ে ক্রিকেট লীগগুলোতে খেলায় বেশি গুরুত্ব দিবে৷ একারণেই সিপিএল এ খেলতে না দিলে জাতীয় দল থেকেই অবসর নেওয়ার ঘোষনা দিয়েছিল৷ যা পুরোপুরি দেশপ্রেমের বহির্ভূত৷ তার মতো একজন খেলোয়াড়ের মুখে এধরনের কথা কোন অবস্থাতেই মানায় না৷ সে শুধু একজন খেলোয়াড় নয়, সে দেশের একজন দূত হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে৷ এদেশের কোটি কোটি শিশু-কিশোর তাকে আদর্শ মনে করে৷ সে দলের একজন সিনিয়র খেলোয়াড়৷ তার কথা বার্তা, আচরণ অনেকের কাছে অনুকরণীয়৷ সুতরাং তাকে সেইভাবে চলার চেষ্টা করা উচিত ছিল৷ বিসিবিকে শাস্তি প্রদানে বাধ্য করতে তার কোনভাবেই উচিত হয়নি৷

আগামী বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ আর সাকিব বিশ্বকাপ ক্রিকেটের আগ পর্যন্ত কোন ধরনের ক্রিকেট খেলতে পারবে না৷ কিন্তু বিশ্বকাপের অব্যবহিত পূর্বেই তার জাতীয় দলে খেলার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপের জন্য বিবেচ্য হবে৷ ৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকলে সেই খেলোয়াড় পূর্বের ফর্ম ধরে রাখতে পারবে না এটা খেলাধুলা সম্পর্কে যার সামান্যতম জ্ঞানও আছে সে বুঝতে পারবে৷ সুতরাং ৬ মাস ক্রিকেটের বাইরে থেকে হঠাৎ বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়ে আহামরি কিছুই করতে পারবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়৷

আমি আগেই উল্লেখ করেছি, সাকিব বিদেশী লীগ গুলোতে খেলে জাতীয় দলে খেলার চেয়ে বেশি টাকা পায় বলে সেদিকেই বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় দলের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে৷ এদিকে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং নভেম্বরে জিম্বাবুয়ের সাথে জাতীয় দলের খেলা রয়েছে৷ সুতরাং তাকে শুধু বিদেশী লীগে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত নিষিদ্ধ করলে সে স্বাভাবিকভাবেই জাতীয় দলের প্রতি মনোযোগী হতে বাধ্য হত৷ এতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যও সফল হত, আবার জাতীয় দলও উপকৃত হত৷ অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হত৷

সাকিব অন্যায় করেছে এটা মেনে নিলাম৷ বিসিবি সভাপতি বলেছেন, এই প্রথম নয়৷ দীর্ঘদিন যাবত শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে৷ তার দেখাদেখি দলের আরও অনেকেই এরকম শুরু করেছে যা দলের মধ্যে ঐক্যে ভাঙ্গন ধরেছে৷ তাই যদি হয়ে থাকে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি৷ প্রথম দিকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আর কেউ এরকম বিশৃঙ্খলা করার সুযোগ পেত না৷ তাহলে বিসিবি এতদিন তার দায়িত্বে অবহেলা করে এসেছে৷ এই অবহেলার দায়ে সংশ্লিষ্ট সবারই শাস্তি পাওয়া উচিত৷

বিসিবি সভাপতি শৃঙ্খলা নিয়ে অনেক বুলি আওড়েছেন৷ তিনি কোন শৃঙ্খলা নিয়ে বিসিবি সভাপতি হয়েছেন? একজন রাজনীতিবিদ যার নিজের ক্রিকেটের কোন বাস্তব জ্ঞান নেই, তিনি কিভাবে বিসিবি সভাপতি হন? তিনি নিজেওতো ক্রিকেটের শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷

আসলে বিসিবি সহ ক্রিকেট দল, ক্রিকেটার সবার মধ্যে ক্ষমতা, অর্থ, স্বজনপ্রীতি, লোভ সব নেগেটিভ জিনিসে ভরপুর হয়ে আছে৷ যার ফলাফল নিকট অতীতে ক্রিকেট দলের পারফর্মেন্স আমরা ভালভাবে টের পাচ্ছি৷

এখন বিসিবিতে দরকার সঠিক নেতৃত্ব৷ সেই সাথে ক্রিকেটারদের হতে হবে নিবেদিতপ্রাণ৷ তাহলে অদূর ভবিষ্যতে আমরা ক্রিকেট দলের কাছ থেকে ভাল ফলাফল আশা করতে পারব৷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×