আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন ‘কাজের মেয়ে মর্জিনা আপনাকে হাত ধরে নিয়ে ক্ষমতায় বসাবে—এটা ভাবা অবান্তর। হুমকি-ধমকি না দিয়ে জনগণের কাতারে আসুন।’
-আসলে কাজের মেয়ে মর্জিনাকে এত ঘৃণার চোখে দেখা কি ঠিক হয়েছে? মন্ত্রী মহোদয় একবারও কি ভেবে দেখেছেন সাধারণ জনগণ কাজের মেয়ে মর্জিনাকে যতটা শ্রদ্ধার চোখে দেখে তার চেয়ে অনেক বেশি ঘৃণার চোখে দেখে আপনাদের?
বিএনপির কঠোর সমালোচনা করে আশরাফ আরও বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকারের কিছুই হবে না।'
-হেসে বাঁচিনে বাবুজি! না হেসেও পারিনে! এটাকে জোক অব দ্য ইয়ার বলব না গ্রেট জোক অব দ্য সেঞ্চুরি বলব নাকি চরম আহাম্মকী বলব এটাই বুঝে পাচ্ছিনে! জনগণ আপনাদের কবে ভোট দিয়ে নির্বাচিত করল তা শুধু দেশের মানুষ নয়, পৃথিবীর কেউই দেখতে পায়নি!
বিএনপিও ভাল না এটা আমরা জানি৷ কিন্তু তাদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন ঠিক বুঝে পাইনা৷ দেশের জন্য আপনারা নিজেরা কিছুই করতে না পেরে শুধু বিএনপির সমালোচনা করে তর্কে জয়ী হওয়ার এই বৃথা চেষ্টা বাদ দিয়ে দেশের জন্য কাজে মন দিন৷ তাতে দেশেরও মঙ্গল হবে সাথে আপনাদেরও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




