somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোটা তো আছেই; খারাপটাকেও ভালো করার দায়িত্ব আমাদের নিতে হবে৷

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ফেইসবুক বন্ধু Bony Asif আমার কমেন্ট বক্সে আমার লেখা নিয়ে সমালোচনা ও অভিযোগ করে বিশাল এক মন্তব্য করেছেন৷ তার অভিযোগ আমি শুধু দেশের খারাপ দিকগুলোই নিয়েই লিখি৷ তার মন্তব্যের উত্তরে আমি যে মন্তব্য করেছিলাম তার কিয়দংশ তুলে ধরলাম৷

আমি বেশিরভাগ ক্ষেত্রে দেশের খারাপ দিকগুলো নিয়ে লিখি৷ এই পর্যন্তই সত্য৷ তবে ভাল দিক নিয়েও লিখি৷

আমি যে খারাপ দিকগুলো লিখি তা অবশ্যই বাংলায়৷ যা বিদেশীরা পড়তে না৷ আমি মুলতঃ একজন সমালোচক বলতে পারেন৷ আমি শুধু সরকারের খারাপ দিক নয়, বিএনপি, এমনকি সমাজের খারাপ দিকগুলো নিয়েই লিখি৷ এর মুল কারণ ভাল যেটা আছে সেটা তো আছেই৷ খারাপকে সংশোধন করে যেন আমরা ভাল হতে পারি৷ বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের সমালোচনাটাই বেশি আসে৷ কারণ দেশের সবকিছুই নিয়ন্ত্রণ করছে সরকার৷ দেশের ভালমন্দ কাজের দায়দায়িত্বটাও ঠিক তাদের উপরই বর্তায়৷ আমি সমালোচনা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই সমাধানের পথটাও উল্লেখ করি৷ কি করা উচিত ছিল আর কি করছে৷ যেমনঃ যোগাযোগ মন্ত্রী দুই দিনের সময় দিয়েছিল রাস্তা ঠিক না হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে শাস্তি দেওয়া হবে৷ কিন্তু আমি বলেছিলাম এটা অযৌক্তিক ও অসম্ভব৷ বাস্তবেও দেখা গেল সেটা অসম্ভবই রয়ে গেছে৷ আমি বলেছিলাম এই কাজটা ছয় মাস আগে শুরু করা উচিত ছিল৷ এটাই সমাধানের কথা৷ এবার যেহেতু হল না৷ আগামীতে আশা করব ছয়মাস আগেই শুরু করবেন৷

আমি দেশকে নিয়ে ভাবি৷ আমি কোন দলের চামচামি করি না বা কোন দলের বিরোধিতাও করি না৷ আমি চাই দেশে যথাসম্ভব অনিয়ম দুর হয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াক৷ সুতরাং বিদেশীদের কাছে দেশের খারাপ দিক তুলে ধরা নয়, বরং কেউ খারাপ দিক বললেও তার প্রতিবাদ করে ভাল দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি৷

দেশের মানুষ ৫ই নির্বাচনের কথা ভুলে গেছে কিনা সেটা সাধারণ মানুষের সাথে নিরপেক্ষ ভাবে কথা বললে বুঝা যায়৷ আসলে দেশের মানুষ ঐ প্রসঙ্গে কথা বলতে চায় না৷ কেন চায় না সেটা আপনি আমি ভাল করেই জানি৷ জীবনের নিরাপত্তাহীনতার ভয়ে ওইটা সবাই ভুলে থাকতে চায়৷ দেশের মানুষ ভুলে থাকতে চাইলেও বহির্বিশ্ব যে ভুলে নাই তা তারা তাদের কথাবার্তা ও কাজকর্ম দিয়ে বুঝিয়ে দেয়৷ যেমনঃ কিছুদিন আগে জাতিসংঘ মহাসচিবের কাছে আমাদের রাষ্ট্রপতি বলেছিলেন যে, দেশের মানুষ ৫ই জানুয়ারির নির্বাচন মেনে নিয়েছে৷ কিন্তু জাতিসংঘ মহাসচিব ঠিক উল্টোটা জানিয়ে দিয়েছিলেন৷ আবার কদিন আগে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মার্সিয়া নতুন নির্বাচনের আহবান জানিয়েছেন৷ যুক্তরাজ্য সফরেও শেখ হাসিনা ও ডেভিড ক্যামেরনের বৈঠকেও একই আলোচনা হয়েছে৷ সবচেয়ে বড় কথা ভারত, চীন ও রাশিয়া ছাড়া বিশ্বের কোন দেশই এই সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নয়৷ তার প্রভাব পড়ছে আমাদের জনশক্তি রপ্তানিতেও৷ বিশ্বের প্রায় সবদেশেই আমাদের জনশক্তি রপ্তানি বন্ধ৷ এমনকি অস্ট্রেলিয়া তাদের ভিসা সেন্টার পর্যন্ত সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে৷ ব্রিটেনও তাদের ভিসা সেন্টারও ভারতে সরিয়ে নিচ্ছে৷

রাজনৈতিক পক্ষপাতিত্ব বলতে আমি আসলে সংস্কারপন্থী৷ রাজনৈতিক দলগুলোতেই রাজতন্ত্র চালু সেখান থেকে ভাল কিছু আশা করা ভুল৷ আর বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা উচিত না হলেও আমাদের অর্থনীতিতে আমরা স্বয়ং সম্পুর্ন নই৷ আমাদের অর্থনীতির প্রধান দুইটি খাত হল- তৈরি পোশাক শিল্প ও প্রবাসীদের রেমিট্যান্স যেগুলো পুরোপুরি বিদেশ নির্ভর৷ জনশক্তি রপ্তানি বন্ধ থাকায় অর্থনীতির দ্বিতীয় প্রধান খাত প্রবাসীদের রেমিট্যান্স গত বছর থেকে কমা শুরু করেছে৷ সাধারণ মানুষ নাকি শুধু ভাত মাছ খেয়ে শান্তিতে বাঁচতে চায়৷ কথাটা একদম ঠিক নয়৷ খাঁচার ভিতর পাখি খেয়ে পরে বাঁচতে পারে কিন্তু তার স্বাধীনতা থাকে না৷ আধুনিক রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতার প্রথম শর্ত গণতন্ত্র৷ বাংলাদেশে সেটাই অনুপস্থিত৷ ভাতমাছ খেয়ে জেলখানায়ও বেঁচে থাকা যায়৷ সেইটার নাম শান্তিতে বসবাস নয়৷ মতপ্রকাশের স্বাধীনতা থাকাটাও জরুরী৷

আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে নই৷ আমি বাংলাদেশের পক্ষে ৷ আমি চাই যথাসম্ভব সকল সমস্যা মুক্ত হয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াক৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×