মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড ও মগবাজারে তিন খুনের ঘটনা সিরিয়াস কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
আসাদুজ্জমান কামাল আরও বলেন, ‘ফারুকী যেভাবে খুন হয়েছেন, তা ছিঁচকে সন্ত্রাসী করেনি, পেশাদার সন্ত্রাসী করেছে।'
পেশাদার সন্ত্রাসীদের হাতে জবাই হওয়া বা দিনেদুপরে জনসমক্ষে তিনজন মানুষ খুন হওয়ার পরও দুঃশ্চিন্তা করার কিছু নেই! এতেও যদি আমাদের দুঃশ্চিন্তা না আসে তাহলে আমাদের কোন কারণেই দুঃশ্চিন্তা করার কারণ নাই৷ আপনার সামনে মানুষ মরবে অথবা আপনি বা আপনার কোন স্বজন বাসায় থাকবেন তখন সন্ত্রাসীদের হাতে জবাই হওয়ার আতঙ্ক কাজ করবে তবে দুঃশ্চিন্তা করবেন না৷
কোন এক জরিপে দেখা গিয়েছিল, আমরা বিশ্বের ১৩তম সুখী জাতি৷ নৃশংসভাবে মৃত্যুর আতঙ্কও যখন আপনাকে দুঃশ্চিন্তাগ্রস্ত করতে পারে না তখন আপনার আর কোন কিছুই দুঃশ্চিন্তার কারণ হবে না এটা নিশ্চিত! তাহলে আমরা সুখী জাতি হব তো কে হবে সুখী জাতি? এজন্যই আমরা পৃথিবীর সুখী জাতি!
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




