আমাদের দেশে ছেলেমেয়ে উভয়ের সম্মতিতে অনৈতিক কাজ করলেও শাস্তির বিধান নাই৷ এক্ষেত্রে ছেলের বয়স ২১ বছরের কম কিংবা মেয়ের বয়স ১৮ কম হলেও কোন সমস্যা নাই৷ অথচ ছেলে ২১ বছরের কম এবং মেয়ে ১৮ বছরের কম হলে বিয়ে করে বৈধ ভাবে উভয়ের মধ্যে শারিরিক সম্পর্ক স্থাপন করা অপরাধ এবং এজন্য শাস্তির বিধান রয়েছে৷ কত বড় অদ্ভূত আইন৷ এই আইনে মুলতঃ বিয়ের আগে অনৈতিক ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে উৎসাহিত করা হয়েছে৷
আজ দেখলাম মন্ত্রিসভায় সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে৷ নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে দুই বছর এবং জরিমানা হবে ৫০ হাজার টাকা।
বাল্যবিবাহের সাজা বৃদ্ধি ঠিক আছে৷ তবে বিয়ের বয়স আরও কমানো উচিত৷ ছেলেমেয়েরা ১৮ বছরের আগেই বিয়ের উপযুক্ত হয়ে যায়৷ কিন্তু বিয়ে করতে না পেরে নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে৷ আমাদের মত রক্ষনশীল দেশে ২১ বছর পর্যন্ত দেরি করা মানে অনৈতিক কাজে উৎসাহিত করা ছাড়া আর কিছু নয়৷ ছেলেমেয়ে উভয়ের সম্মতিতে তাদের বিয়ের ব্যাপারে বাঁধা দেওয়া সমীচীন নয়৷ এক্ষেত্রে বয়সের চেয়ে শারীরিক ও মানসিক পরিপক্কতাকে গুরুত্ব দেওয়া উচিত!যদি জোর করে নাবালকদের বিয়ে দেওয়া হয় তাহলে যারা জোর করে বিয়ে দিয়েছে বা করেছে তাদেরই শুধুমাত্র শাস্তির বিধান রেখে আইন করলে সেটিই হবে সঠিক৷ এর পুরোটাই আমার নিজস্ব মতামত৷ আমার মতের বিরোধী হয়ত অনেকেই থাকতে পারেন৷ তবে আমার কাছে ছেলে ও মেয়ের ক্ষেত্রে এরকম বিয়ের বয়স নির্ধারন করে দেওয়া ঠিক নয়৷ বিয়ের ব্যাপারে যার যার নিজস্ব স্বাধীনতা থাকাটাই যুক্তিযুক্ত বলেই মনে হয়৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




