somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এক ঢিলে দুই পাখি মারলাম!

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ দিতে হচ্ছে ৩,২৫,০০০ ডলার। যা বাংলাদেশী মুদ্রায় আড়াই কোটি টাকার উপরে। এই ক্ষতিপূরণ দিতে বাধ্য হওয়ার কারণ বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিশ্রুত পাকিস্তান সফর না করায়। আর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ও সদ্যবিদায়ী আইসিসি সভাপতি মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজে আইসিসি প্রেসিডেন্ট হওয়ার আশায়।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে কোন বিদেশী ক্রিকেট দল পাকিস্তান নামক মৃত্যুকূপে আসতে রাজি না হলেও আমাদের তৎকালীন বিসিবি সভাপতি আমাদের ক্রিকেটারদের সে দেশে পাঠিয়ে মৃত্যুঝুকিতে ফেলে দিয়ে হলেও তিনি আইসিসি সভাপতি হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তার কাছে ঐ সময়ে ক্রিকেটারদের জীবনের চাইতেও নিজেকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে ভাবতেই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল৷ যদিও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ক্রিকেট দল সেই সফর বাতিল করেছিল৷

আর কোন দেশ পাকিস্তান সফরে না গেলেও তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোন বাধ্যবাধকতা না থাকলেও আইসিসি প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের জন্য পাকিস্তানের সমর্থন পেতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ায় এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিচ্ছে৷ পাকিস্তানকে আমরা কথায় কথায় তুলোধুনো করলেও বাস্তবে নতি স্বীকার আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক৷

এদিকে আইসিসি সভাপতি পদও আমাদের দেশের জন্য কোন ধরণের সম্মান বয়ে আনা তো দূরের কথা অপমান ছাড়া তেমন কিছু দেয়নি৷ আইসিসি এটা প্রমাণ করিয়েছে বাংলাদেশ যদি সভাপতির মত সর্বোচ্চ পদও গ্রহণ করে সেটা তেমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা নয়৷ বরং সেই সভাপতিকে অপমান করাও মামুলি ব্যাপার৷ আর তাই বিশ্বকাপের মতো বড় আসরের ট্রফি দিতেও বাংলাদেশের দেশের প্রতিনিধি হিসেবে আইসিসি সভাপতিও মূল্যহীন! আর সেই অপমান কোন প্রচলিত অপমান নয়! সেটা আইসিসির গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমান করা হয়েছে সংস্থার সভাপতিকে৷ যা আমাদের দেশের অপমানের শামিল!

আইসিসির সভাপতি পদ আমাদের জন্য যেন একটি ঢিলে দুই পাখি মারার মত ঘটনা৷ তাতে অবশ্য গৌরবের কিছু নেই৷ যা আছে সবটুকু শুধুই অপমানের৷ এক· আমাদের পাকিস্তানের মত দেশের বোর্ডের দেওয়া শর্ত মাথা পেতে নিতে হচ্ছে৷ দুই· আইসিসিতে সভাপতি হয়েও অপমানজনক ব্যবহার সহ্য করতে হয়েছে৷

মোস্তফা কামালের কারণে আর্থিক ও সম্মান উভয় দিকে ক্ষতি হলেও আমরা আইসিসির আচরনের বিরুদ্ধে তেমন কোন বলিষ্ঠ ভূমিকা না রেখে আরও যেন নতি স্বীকার করেছি৷ মোস্তফা কামাল প্রথমে আইসিসিকে ইন্ডিয়ান কাউন্সিল বলে তিরস্কার করলেও দেশে ফিরে কোন এক অজানা কারণে একেবারে চুপসে গিয়ে যেন ভারতের আধিপত্যের কথা লুকিয়ে শুধু শ্রীনিবাসনের বিরোধিতার কথা বলেছিলেন৷ কয়েকদিন পর সেটা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন৷ আইনি লড়াইয়ের ঘোষনা দিলেও হয়ত আরও শীর্ষস্থানীয় চাপে সেটা মুখ থুবড়ে পড়েছে৷

সরকারও এই বিষয়টা নিয়ে এগিয়ে আসতে পারতো৷ কিন্তু ভারতের সামান্য কোন ব্যক্তির বিরোধীতা করতে গেলে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর এত বড় সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় সরকারও এত কঠিন ঝুকি কখনোই নিবে না৷

ফলাফল সবখানেই আমরা শুধুই পেলাম অপমান! সাথে আর্থিক দণ্ডও!! যেন বোঝার উপর শাকের আটি!!! এ লজ্জা রাখি কোথায়???
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×