somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদেরই তো মাহাথির আছে, আমরা কেন ভাসতে ভাসতে মালেশিয়া যেতে চাই?

২২ শে মে, ২০১৫ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোহিঙ্গারা যেন মানুষ নয়, তাদের পরিচয় রোহিঙ্গা৷ জন্মই তাদের আজন্ম পাপ৷ জন্মভূমিও তাদেরকে নিজের বলে স্বীকার করে না৷ তাই তারা আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতে বাধ্য৷

রোহিঙ্গারা নাহয় মানুষ নয়- রোহিঙ্গা, আজন্ম উদ্বাস্তু, নেই তাদের এ পৃথিবীতে কোন ঠিকানা, তাই বার্মা সরকার তাদের তাড়িয়ে দিচ্ছে৷তারা একটু ঠিকানার খোঁজে সাগরে ভাসছে৷ ক্রীতদাস, ভূমিদাস হয়ে হ’লেও তারা একটা ঠিকানা পেতে চায় বলেই অনন্তযাত্রা করছে৷ ক্ষেত্রবিশেষে যা অগস্ত্যযাত্রায় পরিণত হচ্ছে।

বাংলাদেশীরা! তারা নাকি একটা স্বাধীন দেশের নাগরিক? তাহ’লে তাদের অবস্থা রোহিঙ্গাদের মত হবে কেন? তারা সাগরে ভাসবে কেন? উন্নয়নের জোয়ারে সয়লাব একটা দেশ থেকে ভাগ্যান্বেষণে তারা অনন্তযাত্রা বা অগস্ত্যযাত্রা কেন করবে?

বাংলাদেশে তো মাহাথির মোহাম্মদ হওয়ার জন্য কেউ কাজ করতেছে! দেশ নাকি মালেশিয়ার মতো উন্নত হয়ে যাচ্ছে! তাহলে সেই দেশের লোকজন কেন সাগরে ভাসতে ভাসতে মালেশিয়ার দিকে যাবে? মালেশিয়ার মত আমাদের দেশে মানুষ দাসত্ব করতে না আসুক আমরা কেন অনিশ্চিত পথে মালেশিয়ার দিকে দাসত্ব করতে যাব?

আদিকালে আফ্রিকা থেকে কালোমানুষদের যেভাবে পশুর মত ধরে নিয়ে আমেরিকায় বিক্রি করা হত, তেমনি বাংলাদেশের মত একটা স্বাধীন দেশের নাগরিকদের ধরে ‘বস্তা’ হিসেবে বিক্রি করা হবে কেন? কারা এসব করছে? তাদের খুঁটির জোর কোথায়? কেন আমাদের দেশের পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড বা নৌবাহিনী হতভাগ্য বাংলাদেশীদের এ সাগরে ভাসা বা বস্তা হিসেবে বিক্রি হওয়া ঠেকাতে পারছে না? কেন এর হোতা গডফাদারদের আইনের আওতায় এনে এই অমানবিক কর্মকান্ডের মূলোৎপাটন করতে পারছে না?

আমাদের আমজনতার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায়৷ কিন্তু জবাব পাই না৷ জিজ্ঞেস করার লোকও পাই না- কেননা একদল লোক উন্নয়নের সম্মোহনে ও সম্মোহনী বটিকা গেলানোতে বিভোর, আরেক দল লোক বিভিন্ন বাহিনীর পেঁদানিতে পলায়নপর।

দেশে আমাদের মত সাধারণ নাগরিকদের কথা ভাববার মত যেন কেউ নেই৷ দেশের মানুষ আজ বড় অসহায়৷
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৫ দুপুর ১:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×