somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন হলে দেশের মারাত্মক রকমের ক্ষতি

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের অধীনে সম্প্রতি আমরা কয়েকটি নির্বাচন দেখেছি৷ সর্বাগ্রে ৫ই জানুয়ারি ২০১৪ এর নির্বাচন৷ এরপর উপজেলা নির্বাচন৷ আর সর্বশেষ নির্বাচন ছিল ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন৷সবগুলো বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়েছে৷

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তাকে অবশ্য আওয়ামী লীগের সবচেয়ে নীতিবান নেতা হিসেবে জনসাধারণের মনে ধারণা ছিল৷

সৈয়দ আশরাফুল ইসলাম অবশেষে সত্যিকার আওয়ামী লীগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করছেন তা তার বক্তব্য থেকে স্পষ্ট৷ সত্যিকার আওয়ামী লীগার বলতে আমি বর্তমান সময়ের নেতাকর্মীদের বুঝিয়েছি৷ শেখ মুজিবর রহমানের সময়ের কথা আমি বলছি না৷ কারণ অতীতে কি ছিল তা দিয়ে বর্তমানকে চালানো যাবে না৷ অতীতের গৌরব বা কুখ্যাতি যাই থাকুক সেটা দিয়ে নয় বরং বর্তমান দিয়েই বর্তমান আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে৷

বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সামম্প্রতিক নির্বাচনগুলো দেখে নির্বাচন দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে হয়েছে৷ সার্বিকভাবে বিবেচনা করলে উপকারিতা শুন্য তো নয়ই অপকারিতায় জর্জরিত৷

প্রথমত: নির্বাচন আয়োজন মানে দেশের কোটি কোটি টাকার অর্থের অপচয়৷

দ্বিতীয়ত: যারা ৫ই জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না যাওয়ার জন্য ভোটারদের দোষারোপ করেছিল তাদের উপজেলা ও তিন সিটি নির্বাচন দেখিয়ে দিয়েছে আসলে ভোট দিতে যাওয়ার দরকার নেই৷ বরং জোর জবরদস্তি করে ভোট দিতে চেষ্টা করলে নিজের জানটাও নিরাপদ নয়৷

তৃতীয়ত: নির্বাচনের আগে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হানি অনিবার্য৷

চতুর্থত: আন্দোলনের নামে নিরীহ দিনমজুরের পেটে লাথি মারা হয়৷

পঞ্চমত: দেশের এই পাতানো নির্বাচনে আন্তর্জাতিক সংবাদে মাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়৷ যা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে৷

ষষ্ঠত: সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্বাচনের মূল উদ্দেশ্য জনগণের ইচ্ছামাফিক প্রতিনিধি নির্বাচন সেটা সম্পূর্ণরূপে ব্যহত হয়৷

এভাবে লিখলে হয়ত শুধু লিখতেই থাকতে হবে৷ সত্যিকারের নির্বাচন যেহেতু সরকারের আসল উদ্দেশ্য নয় সেহেতু এত এত নেতিবাচক দিক বিবেচনা করে আগামীতে আর নির্বাচন না করলেই যত উপকার৷ আশা করব ভবিষ্যতে সরকার জনগণের অর্থের অপচয় ও জানমালের ক্ষতি করবে না৷
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×