ছোট থাকতে একবার আমার জন্মদিনে বাসায় বিরিয়ানি আনা হল...সবার জন্য আলাদা...সবার খাওয়া শেষে দেখলাম মা খেতে বসছে আলুসিদ্ধ দিয়ে। বললাম তোমারটা কই???মা উত্তরে বলল আমি তো বিরিয়ানি খাইনা।
মেজাজটা খারাপ হয়ে গেল।বিরিয়ানিতে কেউ এত ঝাল দেয়???চোখ দিয়ে পানি এসে যাওয়ার উপক্রম।সবাই ভাববে আমি কাদছি।কিন্তু আমি তো শক্ত টাইপের ছেলে,সহজে কাদিনা...
হোস্টেলে আমাকে দিয়ে আসার সময় মা কান্নাকাটি শুরু করলেন। আবার আমার মেজাজ খারাপ।চোখে কিছু পরবি পর কিন্তু তখনি???সবাই ভাববে আমি কাঁদছি।কিন্তু আমি তো শক্ত টাইপের ছেলে,সহজে কাদিনা...
ঐদিন রাতে হোস্টেলে আবার আমার মেজাজ খারাপ।এত গরম পড়ল যে ঘামে আমার বালিশ ভিজে গেছে,কি লজ্জা,সবাই ভাববে আমি কাঁদছি।কিন্তু আমি তো শক্ত টাইপের ছেলে,সহজে কাদিনা...
বাড়ি থেকে আসার সময় মা যখন পিছে পিছে হেটে আসে তখন আমি পিছনে তাকাই না...কারন শক্ত টাইপের ছেলে তো,আমার পিছনে তাকানো সাজেনা...
এই ছাতার মাথা শক্ত টাইপের ভাব ধইরা রাখতে গিয়া কখনো আমার চরম ইমোশনাল মাকে বলতে পারলাম না" মা,আমি তুমারে খুব বালাফাই(ভালবাসি)" :#>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


