বিশ্বজিৎদা,
আপনি তো বাচতে চেয়েছিলেন,তাইনা?কিন্তু পারলেন না। উপরে বসে থাকা করুনাময় আপনাকে করুনা করেনি,আর আমরা তো মানুষ। আমাদের কাছ থেকেও কিছু আশা করবেন না। আমরা আপনার জন্য কিছু করতে পারিনি,করতে পারবও না। আমাদের অনেক কাজ আছে। আপনি সাধারন নাগরিক ভাই, এত আশা করলে হয়? উল্টো এই ভেবে খুশি থাকেন যে সাধারন হয়েও অসাধারন মৃত্যু পেয়েছেন।
তবে অপেক্ষায় থাকুন, যারা আপনাকে মেরেছে হয় তারা আপনার কা
ছে যাবে, নতুবা আরও কোন বিশ্বজিৎকে পেয়ে যাবেন আপনাকে সঙ্গ দেয়ার জন্য। যারা আপনাকে মেরেছে তারা আপনার একাকিত্বের ব্যাপারে চিন্তা না করলে কে করবে?তারা কাউকে না কাউকে আপনার কাছে ঠিক পাঠিয়ে দিবে।
শেষ কথা,এই "স্বার্থপর বাংলাদেশী"-কে ক্ষমা করে দিয়েন।ক্ষমা চাওয়ার যোগ্যতাটা বজায় রেখেছি আপনাদের জন্য।কিছু না পারলেও ক্ষমাটা চেয়ে নিতে পারব।
আপনি ক্ষমা করতে পারবেন তো???
ইতি,
একজন স্বার্থপর বাংলাদেশী...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


