আজকে আমার সামু ব্লগে এক বছর পূর্ণ হল। যদিও খুব একটা বেশি অ্যাক্টিভ না।ধরতে গেলে একদমই না। আসলে ব্লগিং করতে আসার আসল উদ্দেশ্য ছিল মাথার অবান্তর চিন্তাগুলো ফুটিয়ে তোলা। কিন্তু ব্লগ পড়তে পড়তে আর নিজের ব্লগ লেখা হয়ে উঠে না।
এখানে এসে অনেক নতুন কিছু শিখতে পেরেছি। নিজেকে সামু ব্লগের একজন ব্লগার(!!!) ভাবতে ভালই লাগছে।
মহান ২১শে ফেব্রুয়ারীতে শহীদদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানাই। তোমাদের জন্য আজ এত সুন্দর ভাষায় কথা বলতে পারছি,লিখতে পারছি, গাইতে পারছি.....এই বাংলার প্রতিটা মানুষের একটা একটা ধ্বনিতে তোমরা মিশে আছ, আজীবন থাকবে।
আমরা প্রত্যেক পদক্ষেপে তোমাদের অস্তিত্ব অনুভব করতে পারছি।আমরা বুঝতে পারছি তোমরা আমাদের পাশেই আছো।
প্রতিটি বাঙ্গালির তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


