somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা ছাড়া যেন জীবনটাই ফাঁকা.............।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকাই যেন জীবনের চাকা ! টাকা ছাড়া বাড়ী নাই, গাড়ি নাই, নারী নাই, শিক্ষা নাই...। অর্থ অনর্থের মূল কিন্তু অর্থ ছাড়া এখন জীবনটাই অনর্থ। এই অর্থের জন্য আজ আমাদের চরিত্রও নষ্ট ।আমার লেখাই হয়তো অনর্থ। তবুও ইচ্ছা হলো লেখার । কারন প্রত্যেকের জীবনের কাছে প্রত্যেক মানুষের অনেক কিছু জানা্র ইচ্ছা! একটি স্বাধীন দেশে নাগরিক হিসেবে খাদ্য, বস্ত্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। কিন্তু আমরা কি আসলেই তা পাই? আমার এই বিষয়গুলো সর্ম্পকে সবার কাছে থেকে কিছু জানার ইচ্ছা>>

আজ টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে, বিচারক অবিচার করে, আইনের লোক বেআইনী কাজ করে, শিক্ষিত মানুষ কুশিক্ষার কাজ করে, প্রায়ই সব ক্ষেত্রে একই। কিন্তু আমার প্রশ্নগুলো:...................

মানুষ হতে হলে নাকি সুশিক্ষাই শিক্ষিত হতে হয় কিন্তু আমরা কি আজ সুশিক্ষিত? শিক্ষকের কাছে আজ ছাত্র-ছাত্রী লান্চিত, ধর্ষিত, অপমানিত, অনিরাপদ। যে শিক্ষা অর্জন করে মানুষ ঘুষ খাই, দূর্নীতি করে, অবিচার করে, অন্যায় করে অবশ্যই সেটা সুশিক্ষা নয়।েএই দেশে দিন দিন এগুলো বাড়ছে না কমছে? এর উত্তর কোথায়? আজ যে বিচারক টাকার বিনিময়ে র্ধষিতার বিচার না দিয়ে অন্যায় করছে কাল যদি তার মেয়েকে স্ত্রীকে, বোনকে কেউ র্ধষন করে তাহলে সে কি একই বিচার করবে? আইনের রক্ষক যে বেআইনী কাজ করছে কেউ যদি তার পরিবারের সাথে অন্যায় বেআইনী করে তাহলে সে কি ছেড়ে দেবে? মানুষ সন্ত্রাসী হয়ে জন্ম্র নেয় না । কিন্তু এই সন্ত্রাসীদের সবাই ব্যবহার করে আবার পথের কাঁটা হয়ে গেলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাহলে আসল সন্ত্রাসী কে? দেশে আজ বিশাল সংখ্যক শিক্ষিত বেকার কেউ বলে বেকারের সংখ্যা কমেছে অনেক! কিন্তু আসলেই কি তাই? আবার কেউ বলে অনেক শিক্ষিত যোগ্য না, তাহলে দায়ী কে প্রতিষ্ঠান না ছাত্র-ছাত্রী? কেউ বলতে পারেন এদেশের কোন দেশ প্রেমিক নেতা, মন্ত্রী, আমলার সন্তানরা কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে? করে না কেন? ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরের মত তাদের সন্তানরা কেন মারামারি করে না, আহত নিহত হয় না? আমরা নাকি সাধারন মানুষ অথচ বিএমডব্লিউ গাড়ি, মার্চিটিজ বেন্জ এর মত দামী গাড়ি নিয়ে এদেশের রাস্তায় যারা চলাচল করে তারা কি রোদে পুড়ে, লাইলে দাড়িয়ে এই সব নেতা মন্ত্রীদের ভোট দেয়? ভো্ট দিয়ে যে সাধারন মানুষগুলো তাদের জন্য অসাধারন কাজ করে তারা কেন আজ সাধারন?

আজ অনেক নারী পুরুষ অর্থের অভাবে জীবন চলাতে পারে না, সময় মতো বিয়ে সংসার করতে পারে না কেন? বয়স বেশি হলে বউ বলে বুড়ো বয়সে আমাকে কেন বিয়ে করলে? আবার টাকা না থাকলে বউ বলে টাকা নাই তো বিয়ে করেছো কেন? এর জন্য দ্বায়ীই বা কে? কেউ চুরি করলে বা কাউকে মিথ্যা চোর বানিয়ে হত্যা করি আমরা কিন্তু যারা শত শত কোটি টাকা চুরি করে বা পাচার করে বা দূর্নী তি করে তাদের কেন হত্যা করা হয় না? কেউ বলবেন বিচার হবে একদিন কিন্তু এ বিচার আর সাধারনের বিচার কখনও এক হয় না কেন? কোন দিন দেখেছেন কোন দলের বড় নেতা আরেক দলের শীর্ষ নেতাকে কুপিয়েছে কিন্তু আমরা সাধারনরা এই অসাধারনদের জন্য কোপাকুপি করি, হত্যা করি। কিন্তু কেন? আর এর জন্য দ্বায়ী কে? তাই আমার মনে হয় এই সবকিছুর পেছনে টাকার ইশারা.......।

সকলের কাছে একটা অনুরোধ আমাকে পাগল বলেন, আবেগপ্রবন বলেন সমস্যা নেই কিন্তু আমার লেখার উত্তর দিবেন। ভূলত্রুটির জন্য ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×