আচ্ছা, একজন মানুষের জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কি পরিমান অর্থ-শ্রম-চিন্তা-সময় ব্যয় করে। আচ্ছা জীবনের প্রতিষ্ঠাটা কি? এটার নির্দিষ্ট কোন সংগা আছে? যার পরিমাপে আমি বলতে পারি এই মানুষটা জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেছেন। প্রতিষ্ঠা আসলে একটা অনুভুতির নাম।
এই অনুভুতির নাম হচ্ছে জীবন আরামদায়ক হয়ে যাওয়া। জীবন ভাবনাহীন হয়ে যাওয়া। জীবন যে কোন প্রকার ভিতিশুন্য হয়ে যাওয়া। এটা প্রতিষ্টার প্রথম ধাপ।
দ্বিতীয় ধাপ হচ্ছে ভিতিশুন্য যাপিত জীবনের সাথে মন যেটা করে আরাম পায় তা দ্বিধাহীন চিত্তে করতে পারা।
তো এই আরামও কেউ এক ভাবে পায় না। একেক জনের আরাম পাওয়ার উপায় একেক রকম। কেউ সম্পদ জমিয়ে যে আরাম পায়, অন্য জন সম্পদ ব্যয় করে সে আরাম পায়। একজন সম্মান অর্জন করে পায়, তো অন্যজন অবাধ সেক্স করে পায়। কেউ আবার শুধু মানুষের সেবা করেই চুড়ান্ত আরাম লাভ করে। অনেকে জন্তু-জানোয়ার এমনকি সাপ-পোকা-মাকড় এগুলোর পরম যত্ন করেও সেই একই আরাম লাভ করে। বিশ্ব রাজনিতীর কারনে হাজার মানুষের মৃত্যও তাকে এতটা বিচলিত করে না, যতটা বিচলিত করে বিদ্যুত পিষ্ট হয়ে একটি কাকের মৃত্যু। অনেকে গভেষনা কর্মে মশগুল থেকেই সে আরাম লাভ করে; গভেষণার ফল আশানুরুপ হোক বা না হোক। ক্রমাগত গভেষণা কর্ম করে যাওয়ার ভেতরেই তার আরাম। এরকম মানুষও পাওয়া যায় যে কি না ধর্মের কঠিন সিমানায় নিজেকে আবদ্ধ করেও আরাম পায়। মোটকথা আরাম পাওয়ার এই অনুভুতিটা সম্পুর্ন জাগতিক।
অন্যান্য ব্যাপারগুলো জাগতিক সেটা না হয় বুঝা গেল, কিন্তু ধর্মটা আবার জাগতিক হয় কিভাবে? ওটাও অনেক সময় জাগতিক হয়। শ্রষ্ঠার সাথে সম্পর্ক ছাড়াও ধর্ম-চর্চা করা যায়। আর সেটাই জাগতিক। আমরা যে আমাদের চারপাশে এত ধর্ম-চর্চা দেখছি তার শতকরা ৯৯ ভাগ জাগতিক। শুধুমাত্র শ্রষ্ঠার সন্তুষ্টির জন্য ধর্ম-চর্চা করা কতটা সাধনা ব্যাপার সেটা ভাবতে গেলে অন্তত আমি কোন কুল কিনারা পাই না।
আমাদের ধর্ম চর্চার প্রায় সাড়ে পনর আনাই প্রথা এবং সামাজিকতার অংশ। ধর্ম এখানে একটা ফ্লেভার মাত্র। মনে ভাল লাগাই এখানে মুখ্য।
আমি নিজেও এই বৃত্তের বাহিরে না। এই যে লেখাটা লিখলাম এটা কতটা শ্রষ্ঠার সন্তুষ্টির জন্য আর কতটা মানুষের প্রসংশা পাওয়ার জন্য ভাবতে গেলে আমার ভয় হয়।
আল্লাহ্ আমাদের সবাইকে রক্ষা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


