জগতের পন্য যত, ভাল।
এ চোখে যা প্রতিফলিত হল।
ক্রয়ে হস্তগত করিতে চায় যে মন।
হায়! অর্থ যে করিল শত্রুতার পন।
কি?
সম্পদ চাই - য-তটা দরকার।
চতুর্ষপাশ যত মানুষের আনাগোনা -
যুব-বৃদ্ধ, নর-নারী এরকম ভিন্ন জনা।
সালাম, আদাব বা মান্য সম্ভাষনে -
খানিকটা দাড়াক, একটু থমকাক,
অবহেলে পাশ কেটে যায় না যেন।
কি?
সম্মান চাই - অঢেল।
স্বাস্তবতী, যৌবনগামী, মুখরা কিশোরী - বুদ্ধিমতি।
সুপার-মডেল-ফিগার লাজুক যুবতি - বোকা বোকা।
ত্রিশোর্ধ লাবন্যে ভরা, একটু দার্শনিকের ছোঁয়া -
পুরো মাত্রায় জ্ঞানী - প্রিয়দর্শিনী।
ঘিরে থাক, ডানে ও বায়ে এবং সুমুখে -
ভোগের চুড়ান্ত।
কি?
সেক্স চাই - অফুরান।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


