নর যা পায়
থলেতে ভরে দৌড়ে সামনে ধায়।
নারী যা পায়
শক্ত হাতে ধরে খুব করে সাজায়।
নরের লক্ষ্য কেবলই পন্য অধিকারে,
নারী বেগবতী পন্য কব্জা করে।
নরের জীবন সে তো সমাপ্তি - পন্য আহরনে।
নারী করে লক্ষ্য সাধন - পন্য অধিকারে।
নর করে আয় তবে অজানা -
এ দিয়ে করবে সে কি?
নারী করে ব্যয় তার আধখানা
দিয়ে কিনবে ফূলদানি।
নর হাপায় পন্য সওদা করে।
নারী সাজায় থালা মুচকি হেসে হেসে।
নরের প্রেম বলতে শুধু পারা -
এটি যে কেবলই আমার।
নারী ভাবে ওহ্ পরিচয় সারা -
প্রেমিকা হব যে এবার।
প্রেমিকের পথ শেষ হয় যে,
কাজীর বাড়ির ধারে।
প্রেমিকার পথ শুরু হয় যে,
কাজীর বাড়ির পরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


