সোজা কথা উল্টো করে,
বলছে সবাই জোরেসোরে।
'যাই' না বলে 'আসি' বলে,
যাচ্ছে সবাই কলে বলে।
প্রজাতন্ত্রের চাকর যে হে,
করছে হয়রান প্রভুকে সে!
রক্ষা পেতে থা-নাতে যাই,
সেথা আমি হচ্ছি জবাই।
দেশ সেবাতে করি রাজনীতি -
নীতিহীনাতাই হেথায় রীতি।
পালন করি সৈন্য, বহিঃশত্রু রুধীতে,
হায়! তারা ব্যস্ত আমাদের বধিতে।
গনতন্ত্রের দোহাই দিয়ে -
সৈরাচারকেও যায় ছাড়িয়ে।
ধর্ম আছে, ধার্মিক যে নাই,
ধর্মের লেবাসে আজ বাড়ছে কসাই।
সম্পদ দেখে সমাজতন্ত্রীর -
মনে হয় একেকটা টাকার কুমির।
নিজের খেয়ে বনের মোষ তাড়াও কেন।
দেশদ্রোহী তুমি শেষে হবে যেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


