অনেকে হয়ত ভাবতে পারেন শেখ মুজিবকে নিয়ে এত চিল্লা-ফাল্লা'র কি আছে? তার চেয়ে বড় নেতা কি দেশে আর একজনও নাই? আমিও বলি ছিলেন। এত বড় নেতাও ছিলেন যারা শেখ মুজিবের গুরুসম।
কিন্তু সেই চরম দুর্যোগপূর্ন সময়ে ঐ রকম পাহাড়সম ঝুঁকি নিয়ে নেতৃত্ব দেয়ার সাহস কারো ছিল না। আর তখন আমাদের এই প্রিয় জন্মভুমি কোন হাই থট দেয়া, আঁতেল নেতা চায় নাই - চাইছিল শেখ মুজিবের মত পোড় খাওয়া, ঝুঁকি নেয়ার মত সাহসি, মাঠ পর্যায়ের কোন নেতা... যাঁর ছিল সময়ের দাবি মেটানোর মত দুরন্ত সাহস।
তাই শেখ মুজিব ছিল বাঙালীর সময়ের নেতা। যার বিকল্প ঐ সময় কেউ ছিল না।
আর তার হত্যার বিচার!!?? এটা তো আওয়ামি লীগ সহ সকল রাজনৈতিক দলের সময় ক্ষেপনের একটা বড় ইস্যু। আওয়ামি লীগ ক্ষমতায় আসলে এটা ভুলে যাবে। তাদের এটা ভুলে যাওয়ার একটা বড় পেশাদার যুক্তি আছে। মানিক বন্দোপাধ্যায়ের 'প্রাগৈতিহাসিক' গল্পে ফকিরনি পাচি তার পায়ের ঘা উপায় থাকা সত্বেও সারায় না। তাকে এটা জিজ্ঞেস করায় উত্তর দিয়েছিল, "এডা সারিয়ে লাভ কি, তখন ভিক্ষা দিব কে? এ দেখিয়েই তো ভিক্ষে করি।" বড় পেশাদার আমাদের আওয়ামি লীগের রাজনিতী!!!
আর বি এন পি সহ অন্য দলগুলো করে না তাদের অস্তিত্বের খাতিরেই। ওনারাও পেশাদার!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

