আমি রাজনিতী মাঠে সক্রিয় কেউ নই। তবুও আমাদের সকল কিছু তো রাজনিতী দিয়েই নিয়ন্ত্রিত। আপনার ভাল লাগুক বা না লাগুক খানিকটা রাজনৈতিক সচেতন আপনাকে হতেই হবে। সেই সুবাদে এক আধটু রাজনিতীর খোঁজ-খবর রাখি বা বলতে পারেন রাখার চেষ্টা করি।
বাংলাদেশের রাজনৈতিক নেতার ভেতর যদি আমাকে একজনকে বেছে নিতেই হয় তো আমি শেখ মুজিবুর রহমানকেই বেছে নিব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যদি টোটাল নেতা কেউ থেকে থাকেন তো তিনি। তার ছিল আপামর জনসাধারনের সাথে গভীর সম্পৃক্ততা। দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার মত সাহস। সব কিছু উদারভাবে গ্রহন করার মত বিশাল এক হৃদয়। তার বড় সফলতা তিনি বাংলাদেশ নামে একিট রাষ্টের প্রধান নায়ক। বাঙালি অনেক বড় বড় নেতা ছিলেন। তাদের প্রোফাইলের কোন কোন বিচারে শেখ মুজিব হয়ত অত বড় মাপের না। কিন্তু একটা রাষ্টের জন্ম দেয়ার মত সফলতা কারোরই নেই।
কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমার কাছে মনে হয় বর্তমান আওয়ামি লীগের রাজনিতী কেন যেন মুজিব-আদর্শ-বিচ্যুত। বর্তমান আওয়ামি রাজনিতী কেবলমাত্র একজন স্পিরিচুয়াল নেতা দরকার সে হিসেবেই তারা শেখ মুজিবকেই গ্রহন করেছে। নিচের দুটি কারনে আমার মনে হয়েছে বর্তমান আওয়ামি রাজনিতী মুজিব-আদর্শ-বিচ্যুত:
১. আপনি একটা রেফারেন্স বইয়ের কোনটাকে স্টান্ডার্ড ধরবেন? বইটির প্রথম সংস্করনকে না বইটির শেষ সংস্করনকে? শেখ মুজিবুর রহমানের সর্বশেষ রাজনৈতিক সংস্করন ছিল বাকশাল কখনোই আওয়ামি লীগ নয়। সুতরাং শেখ মুজিবকে আদর্শ হিসাবে গ্রহন করলে বাকশালকেই গ্রহন করতে হবে, আওয়ামি লীগকে নয়।
২. নাম হিসেবেও বাকশাল বা অন্য কোন নাম যুক্তিযুক্ত, কখনোই আওয়ামি লীগ নয়। আওয়ামি লীগ শব্দের "আওয়ামি" আসছে উর্দু থেকে আর "লীগ" শব্দ এসেছে ইংরেজী থেকে। আর এটা তখন করা হয়েছিল পূর্ব-পশ্চিম পাকিস্তানকে সামনে রেখে। ভারত বা পাকিস্তান বহু ভাষার দেশ সেখানে ইংরেজীটা দ্বিতীয় ভাষা হিসাবে সিকৃত। আমাদের একটাই ভাষা। বাংলা। "পাক মটর" যখন "বাংলা মটর", "জিন্নাহ্ এভিনিউ" যখন "বঙ্গ বন্ধু এভিনিউ" হতে পারে তখন বাঙালী জাতিয়তার ধারক বাহক আওয়ামি লীগ পরিবর্তিত হয়ে বাকশাল বা অন্য কোন বাংলা নাম হলে তো অসুবিধা ছিল না। বড় কথা সয়ং শেখ মুজিবুর রহমানই এটা চাইছিলেন।
বর্তমান শেখ হাসিনা ব্যাপারটা ভেবে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

