আপনি মহামান্যা!
আপনার আগমনে বাংলাদেশ থমকে দাড়াতেই হবে।
নইলে আপনি আর কিসের পধান মন্ত্রি হলেন।
অন্য আর দশজন বাঙালি দেশে ফিরলে যেমন কেউ টেরও পায় না, সেই একই অবস্থা যদি আপনি দেশে ফিরলেও হয় তো পার্থক্য কোথায়??!!
শুধু আপনার আগমন উপলক্ষে -
আজ অন্তত কয়েক লক্ষ কর্মজিবি মানুষের অফিসে দেরি হয়ে গেছে।
শুধু আপনার আগমন উপলক্ষে -
আজ বাংলাদেশের কম করে হলেও ১০ লক্ষ কর্মঘন্টা নষ্ট হয়েছে।
শুধু আপনার আগমন উপলক্ষে -
আজ লক্ষ কর্মজিবি যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করে তাদের বেতন কাটা যাবে।
শুধু আপনার আগমন উপলক্ষে -
আজ অনেকে তাদের বসদের গালি হজম করবেন।
আচ্ছা এই গালি গুলো কি তারা আপনাকে ফরওয়ার্ড করবে না।
তবে আমি তাদের করজোড়ে অনুরোধ করছি -
দয়া করে তা করবেন না।
কারন উনি যে আমাদের মাননিয়া প্রধানমন্ত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


