somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি কর্তৃপক্ষ থাবা_বাবা'র লেখাগুলো মুছে দিয়ে থাকেন তবে বলতে হয় - হত্যাকারীরা রাজিবকে হত্যা করেছে শারিরিকভাবে; আর সামহোয়্যারইনব্লগ রাজিবকে হত্যা করেছে আদর্শিকভাবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুগ্রহ পূর্বক আহমেদ রাজিব হায়দারের প্রতি কোন প্রকার প্রতারণামূলক কাজ করবেন না বা, ব্লগ-কর্তৃপক্ষগুলো যেন নিজেরাই নিজেদের হিপোক্রিট না বানান এবং রাজিবকেও হিপোক্রিট হিসেবে পরিচিত না করান।

আদর্শের জন্য জীবন দেয়া নতুন কিছু নয়। যুগে যুগে অগণিত বিব্লবী তাদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। সেই ধারাবাহিকতারই অংশ হচ্ছে আহমেদ রাজিব হায়দারের মৃত্যু। আমি ব্যক্তিগত ভাবে তাঁর আদর্শের মানুষ নই। তাই বলে আমার বিপরিত আদর্শের কাউকে তার আদর্শের জন্য মৃত্যুবরণ করতে হবে সেটা কখনোই, কোনভাবে কল্পনা করতে পারি ন। একমাত্র পূর্বঘোষিত যুদ্ধ ছাড়া সকল হত্যাই হত্যা এবং হত্যাকারী যে কোন বিচারেই ঘৃণ্য। তাই রাজিবকে যেই হত্যা করুক বা যে কারনেই হত্যা করুক সেটা পাপের কাজ এবং সে পাপি।

কেউ যদি বলে রাজিবকে ইসলামবিরোধিতার কারনে হত্যা করা হয়েছে; তবে এই হত্যাও একটা চরম অনৈসলামিক কাজ। এই হত্যাকারী ইললামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করছে। সেই হিসেবে হত্যাকারী বা তার পরিকল্পনাকরী সবাই মুনাফেকী পাপে পাপি। আর ইসলামের বিচারে মুনাফেকের অবস্থান একজন নাস্তিক বা কাফেরের অবস্থানেরও নিচে ও ঘৃণ্য। তাই যেকোন বিচারেই আমি রাজিব হত্যার তীব্র বিরোধিতা করছি এবং হত্যাকারীর প্রতি আমি আমার চরম ঘৃণা প্রদর্শন করছি।

কিন্তু রাজিবের সহযোগী যারা আছেন তারাও কি রাজিবের প্রতি সম্মান প্রদর্শন করতে পারছেন? একজন বিব্লবী যখন মৃত্যুবরণ করেন তখন তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তার সকল কাজকে জীবিত ও সচল রাখা। তার পরিবর্তে যদি তার লেখাগুলোকে মুছে ফেলা হয় বা গোপন করা হয়, তবে সেটা হবে তাকে আদর্শিকভাবে হত্যা করা। অথবা বিপ্লবী জীবিত থাকাবস্থায় যে আদর্শ লালন করতেন, তার মৃত্যুর পর তার আদর্শের বিপরিত উপায়ে তাকে সম্মান দেখানো হয় তবে সেটাও হবে তার প্রতি চরম অসম্মান প্রদর্শন করা।

ব্যাপারটা অনেকটা এরকম - হে রাজিব যে প্রথা বা আচরন বা সামাজিকতা বা যে ধর্মিয় আচারকে তুমি সর্বোচ্চভাবে ঘৃণা বা পরিত্যাগ করতে সেই ধর্মিয় আচারেই তোমাকে আমরা সম্মান দেখালাম। কারন তুমি তো মৃত, তাই তোমাকে নিয়ে আমরা যা ইচ্ছা তা করতে পারি।

আজ রাজিব যদি বেঁচে থাকতেন তো তার সহযোগীরা তাকে যে ধর্মীয় আচারে সম্মান দেখালেন সেটা দেখলে তিনি নিজেই পুনর্বার আত্বহত্যা করতেন।

আরেকটি কথা, আমি আহমেদ রাজিব হায়দারের [থাবা_বাবা] কোন লেখা আগে পড়িনি। তাই সামহোয়্যার ইন ব্লগে তার লিংকে গিয়ে দেখলাম - সেখানে সবচেয়ে শেষ লেখাটি হচ্ছে অক্টোবর ২০১০ এ লেখা। এরকম একজন ব্লগারের গত আড়াই - তিন বছরে কোন লেখা প্রকাশ করেননি - এটা কেন যেন বিশ্বাস করতে কষ্ট হয়।

আর যদি কর্তৃপক্ষ থাবা_বাবা'র লেখাগুলো মুছে দিয়ে থাকেন তবে বলতে হয় - হত্যাকারীরা রাজিবকে হত্যা করেছে শারিরিকভাবে; আর সামহোয়্যারইনব্লগ রাজিবকে হত্যা করেছে আদর্শিকভাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×