somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে খালি করা হলো শাপলা চত্বর

০৬ ই মে, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মতিঝিলের শাপলা চত্বর থেকে সোমবার ভোররাতে হেফাজতে ইসলামের কর্মীদের হটিয়ে ঐ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার প্রথম প্রহরে হেফাজতের কর্মীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে র‍্যাব, পুলিশ ও বিজিবি’র যৌথ বাহিনী।এই তিন বাহিনীর হাজার হাজার সদস্য মিলে শাপলা চত্বরের দিকে এগোতে শুরু করেন ভোররাত একটার দিকে। আমি নিজে সেখানে পৌঁছাই রাত সোয়া একটায়।দেখলাম, প্রথমে পুরো শাপলা চত্বরটি ঘিরে ফেলা হলো। তার পর সেখানে জড়ো হওয়া হাজার হাজার লোককে সরে যেতে বলা হয়।

কিন্তু প্রথমেই কেউ সরে যায়নি। পুলিশ এর পর শত শত রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস শেল ছুঁড়তে শুরু করে। সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়।

এর পরই ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেন হেফাজতে ইসলামের কর্মীসমর্থকরা।তাদের অনেকেই মতিঝিল এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নেন। ভোর বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা সেই শত শত হেফাজত কর্মীকে ওই সব ভবন থেকে নামিয়ে আনেন, এবং মতিঝিল এলাকা ছেড়ে চলে যেতে সহায়তা করেন।

ভোরবেলা অনেক হেফাজত-কর্মীকেই আমি মাথার উপর দু-হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্যে দিয়ে ওই এলাকা ছেড়ে যেতে দেখেছি। এদের মধ্যে কিছু ছিলেন আহত, এবং তারা অন্যের সাহায্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন, এমনটাও দেখতে পেলাম।

শাপলা চত্বরের ভ্রাম্যমাণ মঞ্চটি তখন পুলিশের দখলে। হেফাজতে ইসলামের কর্মীদের হটিয়ে দেবার পর এই মঞ্চের কাছেই একটি ভ্যানের ওপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো চারটি মৃতদেহ পাওয়া যায়। আমরা কয়েকজন সাংবাদিকও মৃতদেহগুলো দেখেছি।কিন্তু তাদের পরিচয় এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেসম্পর্কে পুলিশ বা চলে যেতে থাকা হেফাজতের কর্মীরাও কিছু বলতে পারে নি।

ভোর পর্যন্তও শাপলা চত্বরে কয়েক হাজার পুলিশ র‍্যাব ও বিজিবি সদস্য অবস্থান করছিলেন এবং তারা মাঝে মাঝে ফাঁকা গুলি করছিলেন।

পুরো মতিঝিল এলাকার পরিবেশটা একটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতোই লাগছিল, গতকাল সারাদিনের সহিংস বিক্ষোভের অনেক চিহ্ন আশপাশে ছড়িয়ে ছিল।

পুলিশ ও সাংবাদিকের গাড়ি ছাড়া আর কোন যান বা লোকজনের চলাচল ছিল না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাপলা চত্বর খালি করার সময় কাউকে গ্রেপ্তার করেনি।

কেন, তা ব্যাখ্যা করে এ অভিযানে অংশগ্রহণকারী র‍্যাব কর্মকর্তা লে: কর্নেল জিয়াউল আহসান পরে বিবিসিকে বলেন, তাদেরকে গ্রেফতার করা যেতো, কিন্তু আমরা চেয়েছিলাম যে যার বাড়ি চলে যাক। সে কারণেই আমরা শক্ত অবস্থান নেই নি
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×