আচ্ছা, আমাদেরকে পাগল-জাতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড'এ রেকর্ড করানো যায় না?!
প্রথম আলো'তে কয়েকদিন আগে প্রথম পৃষ্ঠার খবরে জানা যায়,
৩ হাজার ফুট দৈর্ঘ্যের ব্রাজিল পতাকা প্রদর্শন!!!!!
বিষয়টা এরকম হবে - কোন পাগল জাতি ভিন্ন দেশের দীর্ঘতম পতাকাসহ হাই-ওয়েতে শোভাযাত্রা করার বিরল উদাহরণ সৃষ্ঠি করেছে?
এই খবরে ব্রাজিলিলিয়ানরা নিজেরাই হয়ত লজ্জা-শরমে মরে যেতে চাইবে - ফুটবলের প্রতি, দেশের প্রতি তাদের ভালবাসার কমতি ভেবে।
অবস্থাটা এরকম দাড়িয়েছে - জমিদার পুত্র বিয়ে করে বউকে আদর করছে, আর চাকর পাশের বারান্দায় মাদুরে শুয়ে "সেই আদরে'র ক্যাচকোচ শব্দে" আনন্দে লাফাচ্ছে।
আর এই পাগলামী'র চুলায় সব মিডিয়া অকটেন ঢালছে অকৃপন মেধায় - পয়সার ধান্ধায়। আর তাতে যুবা-বৃদ্ধ-শিক্ষিত-মুর্খ সকলে পাগলামী'র প্রতিযোগিতায় নেমে পড়েছে।
জয় পাগলামী!!!
source: f/zazabormon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



