somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু কি বাতাসে করে?!

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে মহল্লায় এক হাঙ্গামা.......।
টঙ্গির মোক্তার বাড়ি রোডের একদল কিশোর লাঠি-দা-ছুরি নিয়ে দেওরা এলাকার আরেকদল কিশোরদের আক্রমনের আসংকায় সতর্কাবস্থায়। দোকান-পাঠ সব শাটার ফেলছে এক এক করে। জানতে চাইলাম, কাহিনী কি? স্পস্ট করে কেউ কিছু বলছেও না। পরে এক দোকানদার জানাল - দুই পাড়ার তরুনলীগের [আরেকজন বলল কিশোরলীগ] মাঝে হাঙ্গামা।

তরুনলীগ এইটা আবার কি?!

বাচ্চাগুলোকে যা দেখলাম কোনটির বয়সই ১৬/১৭ অতিক্রম করবে না। দু’একজন ১৩/১৪ বয়সেরও দেখলাম।আমি এক মুদি দোকানে দাড়িয়ে ছিলাম।
সামনে এক দঙ্গল লিকলিকে কিশোর।
রিনরিনে গলায় কত সহজে খিস্তি-খেউর করে যাচ্ছে।
কিশোর-কন্ঠে কাউকে কঠিন করে শাসাচ্ছে।
কি এক প্রতিশোধ-স্পৃহায় কিশোর-দেহগুলোতে ঝংকার তুলছে।
কিশোরের নিষ্পাপ চিকন গলার সরু রগ ফুলে ফুলে উঠছে।
এ যেন কোন রিয়েলিটি-শো'তে এক ঝাক কিশোর তাদের অপ্রাপ্ত কন্ঠে পরিনত মাস্তানদের কার্যকলাপ অভিনয় করে দেখাচ্ছে।
অভিনয়!!! খুব নিরাপদ বোধ যদি তা প্রকৃতই তা ঘটত। কিন্তু এ তো অভিনয় নয়।
জল-জ্যন্ত ঘটনা।

আমি এলাকার দুজন সচেতন-শিক্ষিত-সম্মানিত নাগরিকের কাছে জানতে চাইলাম - কি ব্যাপার? এগুলো কি?!
একজন খুব অবহেলাচ্ছলে পাত্তা না দিতে বলল। অন্যজনকে বললাম, এই যে কিশোর/তরুনলীগের নাম শোনা যাচ্ছে - এগুলো কি? উল্লেখ্য, এ দু’জনই ছাত্রাবস্থায় ছা্ত্র-রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তারা যা বললেন তার সারাংশ হল -
আওয়ামিলীগের এরকম কোন অঙ্গ-সংগঠন নাই;
কেন্দ্র এগুলোকে কখনো প্রস্রয় দেয় না:
এগুলো ওলামালীগ বা বাস্তহারালীগ বা এরকম আরো ......লীগ’র মতই ভুইফোড় কোন দল, কেন্দ্রে যার কোন গ্রহণযোগ্যতা বা স্বিকৃতি নাই।
তাহলে যারা প্রকাশ্যে এরকম নামে ব্যানার নিয়ে মিছিল করছে বা কোন কোন জায়গায় সাইনবোর্ড টানিয়ে অফিস খুলছে তাদেরকে সরকার নজরদারীতে বা আইনের আওতায় আনছে না কেন?
অথবা, কেন্দ্রের কোন নেতা বা মন্ত্রী বা এমপি এদেরককে মদদ বা পৃষ্ঠপোষকতা করছে তাদের সনাক্ত করছে না কেন।

এদেরকে বের করার যোগ্যতা সরকারের নাই তা কোনভাবেই বলা যায় না বা শোভাও পায় না; কারন এরচেয়ে আরো সাবধানী বা অপ্রকাশ্য ঘটনার পিছনে কোন বিরোধী নেতা জড়িত সরকার কিন্তু সেটা খুব সফল ও সুচারু ভাবে বের করতে পেরেছে। তাহলে আরো চেনা মন্ডল নিজ ঘরের এসব বিভিষণকে সরকার সনাক্ত করতে পারবে না - তা তো হয় না....!!!
নাকি?

source: from my fb page f/zazabormon
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×