somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরকাঁকড়া ইউপি কার্যালয়ে স্কুলছাত্রী ধর্ষণ, অতঃপর বিয়ে....!

০৮ ই জুন, ২০১৭ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৪নং চরকাঁকাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ রিয়াদ হোসেনকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাব্বত আলী মিয়াজী বাড়ির আবুল হোসেনের ছেলে।

স্কুলছাত্রীর অভিযোগ, এসএসসি পরীক্ষা দেয়ার আগে ফটোকপির প্রয়োজনে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গেলে রিয়াদের সাথে পরিচয় হয়। পরে মোবাইল নাম্বার সংগ্রহ করে রিয়াদ তাকে প্রায়ই ফোন দিতো এবং বিভিন্নভাবে পড়ালেখার বিষয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিতো। সে আরও জানায়, রিয়াদ তার সাথে এক সময় খুব ঘনিষ্ট হয়ে যায় এবং এসএসসির পরীক্ষার পর বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এরমধ্যে সে প্রাইভেট পড়তে গেলে মাঝে মাঝে রিয়াদ দুপুর বেলা নির্জন সময়ে তাকে ইউপি কার্যালয়ে যেতে বলতো। প্রথম প্রথম না গেলেও পরে গিয়ে সে তার লালসার শিকার হয়েছেন।

এদিকে, এভাবে ১৫-১৬ দিন যাওয়ার পর একটা সময় ওই ছাত্রী বুঝতে পারে সে সন্তান সম্ভবা। বিষয়টি রিয়াদকে জানালে সে পরীক্ষার পর বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু পরীক্ষার পর বিয়ে না করায় সবাইকে বিষয়টি জানিয়ে দেয়ার হুমকি দিলে রিয়াদ ছাত্রীর পেটের বাচ্চা নষ্ট করার জন্য পরামর্শ দিয়ে কিছু ঔষধ পাঠায়। কিন্তু তা সেবন না করে রিয়াদকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই ছাত্রীকে বসুরহাট এক বন্ধুর বাড়িতে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে বিয়ে পড়ানোর নামে প্রতারণাও করেন।

সম্প্রতি ওই ছাত্রীর শরীরের আকার পরিবর্তনের সাথে সাথে সে বিয়ের জন্য চাপ দিলে রিয়াদ তার সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে। অবশেষে ছাত্রী তার পরিবারকে বিষয়টি খুলে বলে। ছাত্রীর মা সাংবাদিকদের জানান, তার মেয়ে এখন আনুমানিক চার মাসের অন্তঃস্বত্তা। তিনি বলেন, এলাকার প্রভাবশালী একটি মহল তার মেয়ের বিষয়টি মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। তবে মেয়ের যে অবস্থা তাতে রিয়াদের সাথে বিয়ে না হলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না।

এদিকে বিষয়টি জানাজানির পর তড়িঘড়ি করে এলাকার একটি প্রভাবশালী মহল গত ২জুন শুক্রবার সন্ধ্যায় হুজুর ডেকে অনানুষ্ঠাকিভাবে ছেলে-মেয়ের বিয়ে পড়িয়ে বিষয়টিতে বাড়াবাড়ি না করার জন্য বলে যায় মেয়ের পরিবারকে। পরে মেয়েকে তার বাবার বাড়িতে রেখে সবাই চলে যায়। বিয়েতে তারা ৩ লাখ টাকা দেনমোহার ধার্য্য করে কাবিনের সিদ্ধান্ত নিলেও মেয়ের বয়স ১৮ না হওয়ায় কাজী এ বিয়ের কাবিন রেজিষ্ট্রি করতে রাজি হচ্ছে না।

এ ঘটনার পর থেকে মেয়ের বিয়ের নিশ্চয়তা না পেয়ে শঙ্কিত ওই স্কুলছাত্রীর পরিবার। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি সামাল দিতে একটি পক্ষ বিয়ের কথা বললেও এ সম্পর্ক কতোটুকু থাকবে তা আদৌ তাদের কাছে বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে প্রভাবশালীদের ভয়ে মামলাও করতে পারছে না। পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও সাংবাদিকদের কাছে উল্লেখ করেন তারা।

ওদিকে এ ঘটনার পরও বহাল তবিয়তে রয়েছেন চরকাঁকড়া ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্ত মোঃ রিয়াদ হোসেন। সে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকায় সেই প্রভাবে ধরাকে স্বরাজ্ঞান ভাবছে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে বিক্ষুব্ধ জনতার দাবি, মুখোশধারী এ লম্পটের উপযুক্ত শাস্তি ও মেয়েটিকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিতে তাকে বাধ্য করা হোক।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত মোঃ রিয়াদ হোসেন এ প্রতিবেদককে জানান, তিনি ওই ছাত্রীকে সামাজিকভাবে তিনলাখ টাকা দেন মোহরে বিয়ে করেছেন। তবে ঘনিষ্ট সম্পর্কের কথা স্বীকার করলেও তিনি ধর্ষনের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান মোঃ সফি উল্যাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনিও শুনেছেন তবে তাকে কেউ অভিযোগ না করায় তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারেননি।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×