somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট হারুনের দর্শনভাবনাসমূহ (গল্প)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহল্লায় হারুন দুইজন এবং ছোটটার নাম ছোট হারুন হৈলেও বড়টার নাম কিন্ত বড় হারুন ছিলো না । ছোট হারুনের চাইতে গায়েগতরে বড় হৈলেও সেইটা আর দশটা সাধারণ মানুষের চাইতে আহামরি কিছু ছিলো না । তার নাম ছিলো বাড্ডে হারুন এবং সেই নামের উৎপত্তির ইতিহাস মজাদার হৈলেও এইখানে সেইটা এবং ছোট হারুনেরও অন্যসব সিলি ঘটনা বাদ দিয়া তার দার্শনিক অন্দরমহলের কিছু খবর দিতে চাইলাম ।

ছোট হারুনের কয়েকটি নিরীহ বোন এবং একটি গান্জুট্টি ভাই ছিলো । বড়ভাই মহল্লার লিডিং রংবাজ সবসময়েই ছিলো, কেবল কখনো চোখে কালো সানগ্লাস লাগাইতো কখনো লাগাইতো না, কখনো রামদা নিয়া ধোলাইপাড়ের রাস্তায় দৌড়াদৌড়ি করতো আবার কখনো রাতের অন্ধকারে রিকশাঅলা রতনের গার্মেন্টস কর্মী বউরে বড়বাড়ীর পুলাপান তুইলা নিতে গেলে নিজে মাইর খাইয়া সেইটা ঠেকাইতো । এইরকমের প্রভাবশালী বড় ভাইয়ের ছোট ভাই হৈয়াও ছোট হারুন কেন নিরীহ নিস্প্রভ জীবন বাইছা দিলো এই প্রশ্নের উত্তরেই তার দার্শনিক অন্দরমহলের খবর প্রথম পাই । দুঃখী মুখ কৈরা সে বলেছিলো, ঐসবে আসলে শান্তি নাই, মাইনষে ডরাইবো কিন্তু মন থাইকাতো আর সম্মান করবো না । ট্যাকা পাইলেও, মাইনষের কষ্টের ট্যাকা নিয়া নিজের ভিতরে কোনদিনও তৃপ্তি পাওন যাইবো না । তার চাইতে নিজের পরিশ্রমের ট্যাকায় আধপেট খাইয়া থাকলেও শান্তি । অশিক্ষিত ছোট হারুনের মুখে এইসব শুইনা তারে নিয়া আমার আগ্রহ বাইড়া গেছিলো ।

ছোট হারুন ঠিক কবে কোনক্ষণ থাইকা আমারে দোস বলা শুরু করে ঠিক খেয়াল করতে পারি না । মাঝে মাঝে এই নিয়া তারে কিরে শালা তুই ছোডভাই আমগোরে তুই তুই কৈরা কস কিল্লাইগা বৈলা দুয়েকটা ঝারিঝুরি ধাক্কাটাক্কা দিলেও কোনদিন সে চেতে নাই । বাইরের দিকে বাইর হৈয়া থাকা দাঁতের পাটি পুরাটা খুইলা খালি হাসছিলো । একদিন শুধু বলছিলো, শালা তর বাপের থাইকা বড় আছি বয়সে । এইটা নিয়া কিছুক্ষণ হাসছিলাম আমরা সবাই । এইটা ছাড়া ওরে খোঁচানির মত ম্যাটেরিয়াল বস্তুত অনেকদিন ছিলো না । অবশেষে একদিন মোক্ষম জিনিস দেখলাম । রিকশার কাঠের উপর বৈসা একপাশে লাকি আর পায়ের চিপায় শিলার সাথে যাত্রাবাড়ী থাইকা আসার পথে ইশকুলের সামনে দেইখা ফেলি আমি আর নোয়াখাইল্যা সুমন । ডাক দিছিলাম । সেইদিকে খেয়াল ছিলো না হারামজাদার ।

জেলখানার দশটা সেলের মত হাবীব মন্ডলের দ্বিতীয় বাড়িতে ছোট হারুনদের দুইটা সেলের পাশের সেলে থাকতো শিলা আর লাকীরা । এই দুই চাঁড়ালের লগে প্রায়ই ছোট কথা বলতে দেখা যাইতো তারে । এই নিয়া তারে চেতানি কম হয় নাই । কিন্তু খালি কথা বলতে দেখা যাওয়া নিয়া কদ্দুরই বা বলা যায় । ছোট হারুন অবশ্য এই কথা উঠলেই ধুর শালা বৈলা ওর দাঁত কেলাইন্যা হাসিখান বাইর কৈরা দিতো । ফলে কথা আর ঐদিকে আগাইতো না । সেইদিন সন্ধ্যার পরে খালপাড়ের কালভার্টে দেখামাত্রই চতুর্মুখী আক্রমণ শুরু হয় । অন্যদিন তেমন গা না করারাও যোগ দেয় । চুদির পোলা, চিপার মইধ্যে বহাইয়া লইয়া যাও, গেছিলা কৈ ? বলদা গার্ডেন ? টিপাইলা তো ভালোই । শরম লাগেনা হাউয়ার পোলা ? দুই বইনরে একলগে লইয়া যাও । এইসবের মুখে প্রথমে দাঁতকেলানি দিয়া চেষ্টা কৈরা না পারলে পরে চেইত্যা যায় ছোট হারুন । বিশেষভাবে কাঠালার পোলার দিকে শাহাদাৎ আঙ্গুল দিয়া ভাষণ দেয়ার মত কৈরা বলে, হাউয়ার পোলা তোমগো মত লুইচ্চা মনে কর কিল্লাইগা সবাইরে ? ওরা আমারে ছোট ভাইয়ের মত দেখে । ওগো মায় বিশ্বাস করে দেইখাই আমার লগে পাঠায় এদিকহেদিক । বেড়াইতে যাওনের সুম আমারে কৈয়া যায় ওগো দিকে একটু খেয়াল রাখতে । ঘরে মেহমান আইলে আমাগো ঘরে হুইতে আইছে কতদিন । তোমগো মত লুইচ্চামি করলে কত কিছুই করতারতাম । মাগার আমি নিজেরে বুঝাই, মাইনষের বিশ্বাস ভাঙ্গনডা ঠিক না । ওগো মায় মাইনষের কাছে কয় হারুন পোলাডা বালা, আমার নিজের সামনেও প্রুত্যেকদিন কয় । লুইচ্চামি করলে লুকাইয়া রাখলাম ঠিকাছে, মাগার নিজের ভিতরেতো জানমু আমি খারাপ । ওগো মায়ের চোখের দিকে আমি চামু ক্যাম্নে ? সামনাসামনি হারুন পোলাডা ভালো কৈলে তহনতো উল্ডা ছুরির খোঁচার মত লাগবো ঐডা ।

মুখে যে যাই বলি, এই কথাগুলা ছোট হারুন যে মিথ্যা বলে না এইটা নিয়া ভিতরে আমাদের কারোরই সন্দেহ ছিলো না । এইসব বাদ দিয়া কথা পরে অন্যদিকে চৈলা যায় । ফিরার পথে ছোট হারুন আমারে একলা পাইয়া বলে, দোস তোরে একটা কথা কই, কসম কাউরে কবি না । আমি কসম কাটলে পরে বলে, রাস্তার অবস্থা খারাপ এইজন্য রিকশায় ঝাঁকুনির চোটে শিলার পিঠের লগে ধন ঘষা খাইতে খাইতে , ইশকুলের সামনে পাকা রাস্তা থাইকা ইটের রাস্তায় নামার সময় ওর নাকি পইড়া গেছিলো । তিন চাইর মিনিট পরে আমার হাসি থামলে জিগায়, দোস আমার কি শইল্যে কুন সমস্যা আছে ? আমি বলি, না, এইটা স্বাভাবিক, হৈতেই পারে । ফিরার আগে আরেকবার কসম কাটাইয়া নেয় আমারে এই ঘটনা কাউরে না বলার জন্য । পরদিন সন্ধ্যায় ছোট হারুন আর সবার সামনে তিনগুন রঙ চড়াইয়া এই ঘটনা বর্ণনা করলে অবশ্য সে তেমন রাগে না । অদ্ভূদভাবে দাঁতকেলানি দিয়াই সবার কাছে পার পাইয়া যায় এইবার সে ।

সর্দিজ্বরের সিজনের মত টুপি জায়নামাযের রোজার সিজনে একদিন ছোট হারুন আমারে চাইপা ধরে তারাবি পড়তে যাওয়ার জন্য । একলা পাইয়া ওরে আমি এইসবকিছু যে ভন্ডামি এবং যুক্তিহীন এই বিষয়ে একটা লেকচার দেয়া আরম্ভ করলে প্রতিবন্ধি সুমনের মত কথার মাঝখানে গালিগালাজ শুরু না কৈরা সে আমার পুরা ভাষণ মনোযোগ দিয়া শুনে । ভাষণ শেষে বলে, দোস তুই অনেক পড়ালেখা করছস, অনেক জানস এইটা মানি, আমরা মুর্খ মানুষ তোগো ধারেকাছেও কোনদিন যাইতারুম না । তয় একটা জিনিস আমি মনে করি, আমি যদ্দুর জানি তদ্দুর দিয়া আমি আল্লা খোদারে ঠিকবেঠিক বাইর করতারুম না, কিন্তু একটা রোযা রাইখা, তারাবি পইড়া মনের মইধ্যে যে শান্তি পামু , আমার লাইগা এইটা কিন্তু অনেক কিছু । তোর লাইগা কিচ্ছু না হোক । আর মনে কর, আমগো অভাব যন্ত্রণা দুঃখের জীবনে, একটা উদ্দেশ্য যদি না থাকে, একটা আশা যদি না থাকে আমরা ক্যাম্নে বাঁচুম । থ হৈয়া যাওয়ার আগে আমি তারে বলি, কথাটা ভুল কস নাই , যা , মসজিদে যা , কাইল্কা দেখা হৈবো নে ।

টুপি জায়নামাযের জ্বর ঈদের দুয়েকদিনের মইধ্যেই ভালো হৈয়া যাওয়ার পরে, আবার কালভার্টে কাঠালার পোলা তার সাম্প্রতিক লুইচ্চামিসমূহের প্রেজেন্টেশন এবং স্লাইড শো'র আয়োজন করে । শো শেষে একবার পায়ের চিপায় শিলারে বসাইয়া আনার কারণে যারা ছোট হারুণরে যারা বকাবাদ্য করছিলাম তার সবাই মিল্যা তার জীবনে যে সে কিছুই পাইলো না এইটা নিয়া তারে ব্যাপক টিটকারি করি । একলগে রাইতে হুইত্যাও কিছু করতারো না হালা হিজলা , কাঠালার পোলা দেখো আরেক ব্যাডার বউর লগে গিয়া কাম কৈরা আহে । তুই হালায় মাউরা একডা, এইসব আক্রমণের মুখেও সে অসম্ভব শান্ত ভাব ধৈরা রাখে ।

কেবল ফিরার পথে আমারে একলা পাইয়া ছোট হারুন আবার তার কথা বলে । দোস, দেখ সবারি ইচ্ছা থাকে একটা ভালো মাইয়ার লগে সংসার করনের । কাঠালার পোলা লুইচ্চামি কইরা মজা পায় কিন্তু দেহিস ও কোনদিন সংসার কৈরা সুখ পাইবো না । ওর বউও ওর মতই হৈবো । আল্লায় ঐরকম মিলাইয়া দিবো ঐটা ছাড়াই । কারণ ও মিশবো ঐভাবে ঐসব মাইয়ার লগেই, ওর লগেও মিশতে আইবো ঐডিই । কিন্তু মনে কর আমি দেখতে ভালো না, লুইচ্চা লুইচ্চা মিডা মিডা কথা কৈতারিনা, আমারে যদি কোনদিন কেউ ভালোবাসে তাইলে আমার এইসব দেইখ্যাই ভালোবাসবো । ঐ ভালোবাসা ভন্ডামি হৈব না । আর ধর কেউ কোনদিন ভালো না বাসলেও, আমি একটা সহজ সরল দেইখ্যা মাইয়া বিয়া করতে চাইলে কোন চুদির পোলা কৈতারবো না, তুই লুইচ্চা তুই ভালো মাইয়া খুজস কিল্লাইগা ।

কসম না কাটলেও এই আলোচনার কথা আমি কখনো খালপাড়ের আড্ডায় তুলি নাই ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×