somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধকরণ ও যৌক্তিকতা

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি, সামাজিকতা, ধর্ম অবমাননা, অশ্লীলতা ইত্যাদি কারণে (কখনো বা অকারণে) বিশ্বব্যাপী অনেক বই নিষিদ্ধ করা হয়। বই নিষিদ্ধ করার এই প্রথা শুরু হয় নন্দিত নরক ইংল্যান্ড থেকে। উইলিয়াল টেইন্ডেল ১৫২৬ সালে সর্বপ্রথম সরাসরি হিব্রু থেকে ইংরেজী তে বাইবেল অনুবাদ করেন। অশ্লীলতার দায়ে অষ্টম হেনরি সেই বইটির প্রায় ৬ হাজার কপি পুড়িয়ে ফেলেন আর নিষিদ্ধ করে দেন। বুদ্ধিজীবী সমাজ তখন কৌতুহলী হয়ে বইটির প্রতি ঝুকে পড়েন। এর নিষিদ্ধ হওয়ার পর বইটি এত জনপ্রিয়তা পায় যে বর্তমানে ৭০ ভাগ খ্রিস্টান এটিকেই অনুসরণ করেন (টেইন্ডেলের দেখানো পথেই কিং জেমস ভার্সন বাইবেল লেখা হয়)।
এরপর উল্লেখযোগ্য নিষিদ্ধ বই হল 'The Ramayana as Told by Aubrey Menen'. বই টিতে সনাতন দেবতাদের মানব চরিত্র দিয়ে কাহিনি বর্ণনা করা হয়। ১৯৫৪ সালে বইটি প্রকাশ হওয়ার পর ১৯৫৬ সালে ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নিষিদ্ধ হবার পর ভারতে এর চাহিদা বেড়ে যায়, আর ভারতের বাইরে এর প্রভাব পড়ে আরো বেশি। হুহু করে বেড়ে যায় জনপ্রিয়তা।
উল্লেখযোগ্য আরো নিষিদ্ধ বই হল, গ্যলেলিও গ্যলেলাই এর'Dialogue Concerning the Two Chief World Systems', মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ (১৮৮৪ সালে প্রকাশিত এ বইয়ে শ্বেতকায় ছেলে এবং কৃষ্ণাঙ্গ মানুষের বন্ধুত্ব দেখানো হয়, যা শ্বেতঙ্গ শাসক দের পছন্দ হয় নি), আরো আছে, আর্নেস্ট হোমিংওয়ের 'A Farewell to Arms', জর্জ ওরওয়েলের 'Animal Farm', লুইস ক্যারোলের 'Alice's Adventure in Wonderland', এরিক মারিয়া রেমার্কের 'All Quiet On The Western Front ' জে কে রাওলিং এর 'Harry Potter' সিরিজ ইত্যাদি।
যতদূর জানি এই ভূখন্ডে প্রথম যে বই নিষিদ্ধ হয় তা নজরুলের প্রবন্ধ সংকলন 'যুগবাণী'। একে একে নিষিদ্ধ হয় 'বিদ্রোহী' কবিতা, 'বিষের বাঁশি', 'ভাঙার গান' কাব্যগ্রন্থ । স্বাধীন বাংলাদেশে প্রথম নিষিদ্ধ বই সম্ভবত তসলিমা নাসরিনের 'লজ্জা'(১৯৯৩)। ১৯৯৫ সালে নিষিদ্ধ হয় হুমায়ূন আজাদের অনুবাদ গ্রন্থ 'দ্বিতীয় লিঙ্গ'। এরপর প্রকাশ হয় মতিউর রহমান সেন্টুর 'আমার ফাঁসি চাই'। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তা নিষিদ্ধ করে। এরপর নিষিদ্ধ বই হিসেবে আলোড়ন ফেলেছিল হুমায়ূন আজাদের 'পাক সার জামিন সাদ বাদ' ও 'আমার অবিশ্বাস'। সমসাময়িক সময়ে তসলিমা নাসরিনের আরো ৫ টি বই নিষিদ্ধ হয়।
বিশ্বব্যাপী নিষিদ্ধ বইগুলোর সবচেয়ে মজার দিক টা হল কোন বই নিষিদ্ধ করার পর তার জনপ্রিয়তা কম করে ১০ গুণ বেড়ে যায়। কথাটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্যই সত্য। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। বর্তমান যুগে কোন শাসক কোন বই নিষিদ্ধ করে না। সাম্প্রতিক কালে অভিজিৎ রায়ের বই গুলো কে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। সরকারের সুবুদ্ধির উদয় হয়েছে যে নিষিদ্ধ হয় নি। হলে হয়তো 'লজ্জা' এর মতই জনপ্রিয়তা পেতো। এখন কোন বই নিষিদ্ধ হয় না, নীরবে সরে দাঁড়ায়। অনুধাবন করাই যায় বই কে আক্ষরিক অর্থে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার নামে একটি হাস্যকর প্রক্রিয়া।

সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×