somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জন্মদিন বিড়ম্বনা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংবিধান কে বই হিসেবে ধরলে এই পোস্ট অবশ্যই প্রাসঙ্গিক। এবার মূল কথায় আসি।
অবাক হয়ে লক্ষ্য করলাম দেশের অনেক শিক্ষিত মানুষও জানেন না এই দেশের জন্মদিন কবে। অনেকে এ নিয়ে বিতর্কও করছে। কেউ ২৬ মার্চ আর কেউবা ১৬ ডিসেম্বর কে বাংলাদেশের জন্মদিন দাবি করছে। এখানে আমি কিছু মীমাংসিত বিষয় তুলে ধরছি।
১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের শুরুতে যা লেখা আছে তা সরাসরি তুলে দিলাম,

"বিসমিল্লাহির-রহমানির রহিম
(দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)
প্রস্তাবনা
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রিষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি।"

এখানে স্পষ্ট বলা আছে, ২৬ মার্চ দেশের প্রতিষ্ঠা করেছি। অতএব, সেদিনই আমাদের জন্মদিন

২। অনেকে বলেন, ২৬ মার্চ দেশের ভ্রুণ অবস্থা। ১৬ ডিসেম্বর এই ভ্রুণ সন্তান রূপে ভূমিষ্ঠ হয়। এখানে খেয়াল করা প্রয়োজন দেশ কোন ভ্রুণ ট্রুণ না। দেশ একটা বিমূর্ত কাঠামো। তাই মানুষের জন্মের সাথে দেশের জন্ম মিলালে চলবে না।
আর ভ্রুণ অবস্থা নিয়ে কথা যদি বলতেই হয় সেই ভ্রুণ অবস্থা হচ্ছে ১৯৪০ এর ২৩ মার্চ। লাহোর প্রস্তাবেই পূর্ব বাংলা কে স্বাধীন রাষ্ট্র ঘোষণার কথা ছিল।

৩। আন্তর্জাতিক প্রটোকলে একটা দেশের স্বাধীনতা দিবসই তাদের জন্মদিন। যেমনঃ যুক্তরাষ্ট্র, ইউক্রেন।

৪। এখন প্রশ্ন আসতে পারে, "যদি ২৬ মার্চ দেশ জন্ম হয়েই গেল তবে যুদ্ধের কী প্রয়োজন?
উত্তর হল, ২৬ মার্চ দেশ ঠিকই জন্ম হয় এবং স্বাধীন হয়। সেই স্বাধীন দেশে অন্য দেশের (পাকিস্তান) সামরিক বাহিনীর আগ্রাসন ঠেকাতে যুদ্ধ হয়।
একটু গুগল করলেই বাংলাদেশের জন্মদিন কবে তা জানা যায়।

৫। ১৬ ডিসেম্বর কে বাংলাদেশের জন্মদিন ধরে নিলে, ২৬ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধ কে যুক্তিগত কারণে মুক্তিযুদ্ধ বলা যাবেনা। তখন বলতে হবে গৃহযুদ্ধ। যার ফলে দেশের যুদ্ধাপরাধীরা পার পেয়ে যাবে।
কিন্তু ১৯৭১ গৃহযুদ্ধ ছিল না। সেটা ছিল মুক্তিসংগ্রাম (liberation war) . আর মুক্তিযুদ্ধ-গৃহযুদ্ধ কখনোই এক না। তাই ২৬ মার্চই আমাদের দেশের জন্মদিন।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×