আমি প্রধানমন্ত্রী আমিই দেশের কর্ণধার
আমাকে রুখবে কে, এমন সাধ্য কার?
আমার ছায়ায় চলে কত স্বনামধন্য গডফাদার
যা ইচ্ছা তাই করবো আমি দেশটা আমার বাপদাদার ।
বাজেট পেশ করলাম এবার নিজের সংসদে
জনগণে করব শোষণ আমায় ধরবে কোন আপদে?
দেশ আমার মাটি আমার অন্যায়কারীর বিপদে
জনগণ মরে মরুক রুখবো তাদের স্বপদে।
আমি বলি থাকবে নাকো এই ক্ষমতার বড়াই
করবো আমি বড়াই যত কে করবে লড়াই?
আমি বলি এই ক্ষমতা, যশ সুনাম ক্ষনস্থায়ী সবই
এই ধরনী ক্ষনস্থায়ী রইবে নাতো কেহই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



